বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ
২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ
এম বাবুল,কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ এপ্রিল সকাল ১০ টায় উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশ কে মেধা শুন্য করতে চেয়েছিলো,তাই তারা ২৫ মার্চ কালো রাতে এদেশে বিশিষ্ট ব্যক্তিদের উপর গণহত্যা চালায়। এসময় তিনি আরো বলেন, ২৫শে মার্চ গণহত্যা আমাদের জাতির ইতিহাসের এক নির্মম অধ্যায়। এই ভয়াবহ হত্যাযজ্ঞের পরও বাঙালি জাতি দমে যায়নি। প্রথমে পাকিস্তানিরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজার বাগ পুলিশ লাইন, ইপিআর সদর দপ্তর ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়। পরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক শফিউল আজিম এর সঞ্চালনায় এসময় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করেন কাপ্তাই উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা,গণমাধ্যম কর্মী এম বাবুল প্রমুখ । এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক বিপ্লব কুমার চৌধুরী, শিক্ষক সাধন বিকাশ তনচংগ্যা,পলাশ বড়ুয়া সহ স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন 