সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
আকতার হোসেন, মিরসরাই :: ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে রবিবার ৬ এপ্রিল অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে মিরসরাই উপজেলা প্রশাসন।
করেরহাটের অলিনগর বিজিবি ক্যাম্প ও জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে বেলা ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মিরসরাই উপজেলার ফেনী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ফেনী নদীর লিচুতলা ও মোল্লাপাড়া পয়েন্টে গিয়ে দেখা যায়, নদীর তীরঘেষে স্থাপিত শ্যালো ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে তীরসংলগ্ন কৃষি জমি ভাঙনের শিকার হচ্ছে। প্রেক্ষিতে এই দুইটি স্থানে ফেনী নদী ও নদী তীর ঘেষে স্থাপিত ১৫ টি শ্যালো ড্রেজার বিকল করে দেওয়ার পাশাপাশি বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় দেড় কিলোমিটার সংযোগ পাইপ বিনষ্ট করে অভিযানকারী দল। তবে বালু উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিগন পলায়ন করায় কাউকে আটক করা যায়নি। অভিযানকালে নদীর তীরবর্তী এলাকার মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করেন।
এসময় জনসাধারণকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় এবং এই ধরণের ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করা হয়।
মিরসরাই উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চলমান থাকবে।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট 