বুধবার ● ২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সব ভয়-ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে জাতির সামনে সত্য তুলে ধরার চ্যালেঞ্জ সাংবাদিকদের নিতে হবে
সব ভয়-ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে জাতির সামনে সত্য তুলে ধরার চ্যালেঞ্জ সাংবাদিকদের নিতে হবে
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহা সচিব সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে।
সব ভয়-ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে। যারা এ চ্যালেঞ্জ মোকাবিলার সাহস রাখেন না, তাদের জন্য অন্তত সাংবাদিকতা নয়। সাংবাদিক জাতির বিবেক। আর সাংবাদিকতা দেশ প্রেম। এটি মনে রেখে সাংবাদিকতা করতে হবে।
তিনি ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোলাইমান আকাশে সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, বিএনপি নেতা আবদুল মাবুদ মুন্সি, সুজা উদ্দীন চৌধুরী।
এতে সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 