শিরোনাম:
●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাদখল এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবার আশঙ্কা
প্রথম পাতা » ছবি গ্যালারী » আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাদখল এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবার আশঙ্কা
৫০২ বার পঠিত
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাদখল এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবার আশঙ্কা

ছবি : সংবাদ সংক্রান্ত আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুইদিনব্যাপী সভার সমাপ্তি অধিবেশনে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয় আফগানিস্তানে আবার সন্ত্রাসবাদের পুনরুত্থানের আশঙ্কা তৈরী হয়েছে। প্রস্তাবে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে কথিত ও আত্মস্বীকৃত ইসলামিক ষ্টেট-আইএস আত্মঘাতি বোমা হামলায় চার শতাধিক নারী-পুরুষ ও শিশুর হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয় আফগানিস্তান ছেড়ে যেতে বিমানবন্দরে অপেক্ষমান নারী-পুরুষ-শিশুদের উপর এই বর্বরোচিত হামলার শান্তির ধর্ম ইসলামের সম্পর্ক থাকতে পারে না। প্রস্তাবে বলা হয়, আফগানিস্তান কেন্দ্র করে বহুদশক ধরে সাম্রাজ্যবাদী বিভিন্ন পরাশক্তির অপতৎপরতা এবং গত দুই দশক ধরে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দখলদারিত্ব আফগানিস্তানকে সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত করেছে। সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করতে মার্কিন গোয়েন্দা সংস্থা-সিআইএ ও তাদের সশস্ত্র বাহিনী কিভাবে বিভিন্ন নামের ধর্মান্ধ জঙ্গী গোষ্ঠিকে তৈরী ও মদদ দিয়ে এসেছে তা এখন আর কোন গোপন বিষয় নয়। তালেবানদের সাথে সমঝোতার ভিত্তিতে এবং আফগানিস্তানে মার্কিনীদের রাজনৈতিক ও সামরিক পরাজয়ের প্রেক্ষিতে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা গ্রহণে যে পরিস্থিতির উদ্ভব ঘটেছে তা এশিয়ার এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে।

কেন্দ্রীয় কমিটির প্রস্তাবে বলা হয়, আফগানিস্তানের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণের এখতিয়ার আফগান জনগণের। প্রস্তাবে আফগানিস্তানে মানবিক বিপর্যয় রোধ এবং আফগানিস্তানে যাতে সত্যিকারের প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক, নারী অধিকারসহ মানবিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা যায় সেই ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, সজীব সরকার রতন, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, শহীদুল আলম নান্নু, অরবিন্দু বেপারী বিন্দু ও শাহীন আলম প্রমুখ।

সভায় গৃহীত প্রস্তাবে গতকাল ব্রাক্ষ্মণবাড়িয়ায় ট্রলার ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক জানানো হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সভায় পার্টির সাংগঠনিক সম্মেলনসহ গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভা সমাপ্ত

১ অক্টোবর ২০২১ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলন এবং ৩, ৪, ৫ ডিসেম্বর ২০২১ পার্টির সাংগঠনিক প্লেনাম অনুষ্ঠিত হবে

গতরাতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুইদিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভা শেষ হয়েছে।

সভায় আগামী ১ অক্টোবর ২০২১ পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সম্মেলনে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে পার্টির প্রস্তাবনাসমূহ চূড়ান্ত করা হবে। কেন্দ্রীয় কমিটির সভায় একই সাথে আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর ২০২১ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক প্লেনাম অনুষ্ঠানেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পার্টি সদস্যদের সদস্যপদের নবায়ন এবং ২০ নভেম্বর ২০২১ এর জেলা কাউন্সিল/প্রতিনিধি সম্মেলন সমাপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী বছর পার্টির দশম কংগ্রেসের প্রস্তুতি হিসাবে এসব সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়্।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলারের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, ফিরোজ আহমেদ, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, শাহীন আলম প্রমুখ।

সভায় পার্টির সহযোগি শ্রেণী-গণসংগঠন নিয়েও আলোচনা করা হয়।





ছবি গ্যালারী এর আরও খবর

স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান :  পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন

আর্কাইভ