শুক্রবার ● ২১ মার্চ ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী :: রাঙামাটির ঐতিহ্যবাহী মন্দির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রম এর ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ২১ মার্চ সকাল ৭ টা হতে রাত ১০ টা পর্যন্ত মন্দির প্রাঙ্গনে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
এদিন সকালে মঙ্গলময় সনাতন ধর্মদীপ প্রজ্জ্বলন, পরমব্রক্ষ কীর্ত্তন ও চন্ডীপাঠের মাধ্যমে দিনের ধর্মীয় কর্মসূচী শুরু হয়। এরপর আশ্রমের প্রতিষ্ঠাতা পরমেষ্টি মহাআচার্য্যদেব শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ এর পৌরহিত্যে বিশ্বশান্তি ব্রক্ষ্ম গায়ত্রীযজ্ঞ ও শ্রী শ্রী গীতাযজ্ঞ শুরু হয়।
এসময় বাংলাদেশের বিভিন্ন মঠ ও মন্দির হতে শত শত সাধু মহারাজগণ উপস্থিত ছিলেন।
এদিকে সনাতন ঋষি আশ্রমের বার্ষিক মহোৎসব উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে এদিন শত শত ভক্তের আগমন ঘটে। দুপুর এবং রাতে ভক্তদের প্রসাদ বিতরণ ছাড়াও এদিন দীক্ষা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন রাতে সমবেত ব্রক্ষস্তোত্র পাঠের মাধ্যমে অঞ্জলী প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 