বৃহস্পতিবার ● ২০ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৪
মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৪
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং প্রাইভেটকারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে দুইটি ছুরি, একটি লোহার পাত, দুটি প্লাস্টিকের বাটযুক্ত কাটার ব্লেড, একটি কালো রংয়ের স্টিলের ফ্রেমসহ হ্যাকসো ব্লেড, দুইটি স্টিলের পাইপ এবং একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়৷
বুধবার ১৯ মার্চ দিবাগত রাত ১টায় উপজেলার নিজামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডাকাতরা হলো : ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের মৃত হরেন্দ্র দেবনাথে ছেলে বিমল দেবনাথ (৪৫),সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহিন উদ্দিন জাফর, নোয়াখালী জেলার হাতিয়া থানার শূন্যেচর এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫), কুমিল্লা জেলার বাহ্মণপাড়া থানার ষাটশলা এলাকার ফুল মিয়ার সন্তান সাব্বির হোসেন (২১)৷
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, গতকাল দিবাগত রাতে নিজামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে থানার একটি অভিযান টিম ডাকাতদলকে হাতেহাতে ধরা হয়। গ্রেপ্তার ডাকাতসহ অজ্ঞাত ৩ জনের নামে মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে৷ মহাসড়কে ডাকাত দমনে আমাদের অভিযান অব্যহত থাকবে।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা 