বুধবার ● ১৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » পাহাড়ি-বাঙালিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি জোন
পাহাড়ি-বাঙালিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি জোন
আহমদ বিলাল খান :: পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ’ ২শত দুস্থ ও অসচ্ছল পাহাড়ি-বাঙালিদের পরিবারসহ স্থানীয় পাহাড়ি দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি রিজিয়ন এর ৬০ ইষ্ট বেঙ্গল সদর জোন।
গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সকালে সদর জোনের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন ৬০ ইষ্ট বেঙ্গল এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী (এসইউপি,পিএসসি)।
অনুষ্ঠানে রাঙামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আক্তার বিন মুক্তাদিরুল গানিউর রহমান সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল- ছোলা ১কেজি, বারমিচলি সেমাই ১কেজি, লাচ্ছা সেমাই ১কেজি, খেজুর ৫০০ গ্রাম, স্টিক নুডলস ১প্যাকেট, মুড়ি ৫০০গ্রাম, চিনি ১কেজি।
বুধবার ১৯ মার্চ দুপুরে সদর জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি জোন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও নানাবিধ জন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো। এরই ধারাবাহিকতায় রাঙামাটি সদর জোন এলাকার দুইশতাধিক পাহাড়ি বাঙালিদের দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনীর কাছ থেকে ইফতার সামগ্রী পেয়ে স্থানীয় পাহাড়ি বাঙালিদের সাধারণ মানুষেরা আনন্দ প্রকাশ করেন।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার 