শিরোনাম:
●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্বালানি দূর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত ও ‘জ্বালানি অপরাধী’ হিসেবে এদের বিচার দাবি
প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্বালানি দূর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত ও ‘জ্বালানি অপরাধী’ হিসেবে এদের বিচার দাবি
৬০৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্বালানি দূর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত ও ‘জ্বালানি অপরাধী’ হিসেবে এদের বিচার দাবি

ছবি : সংবাদ সংক্রান্ত ফুলবাড়ির শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত সমাবেশে জালিয়াতি কোম্পানি এশিয়া এনার্জি (জিসিএম) এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রাণ-প্রকৃতি বিনাশি প্রকল্প বাতিল এবং জ্বালানি দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত ও ‘জ্বালানি অপরাধী’ হিসেবে এদের বিচার দাবি জানানো হয়েছে।
আজ ২৬ আগস্ট ২০২১, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ি আন্দোলনের শহীদ তরিকুল, সালেহীন, আল-আমিন স্মরণে জাতীয় কমিটি, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স। এসময় জাতীয় কমিটির সংগঠক সাইফুল হক, রাজেকুজ্জামান রতন, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, ফকরুদ্দিন কবির আতিক, শহিদুল ইসলাম সবুজ, বাচ্চু ভূঁইয়া, বেলাল চৌধুরী, মঈনউদ্দিন চৌধুরী লিটন, মফিজুর রহমান লাল্টু, ডা. হারুন-অর-রশিদ, হুমায়ূন কবির, জাতীয় কমিটির ঢাকা মহানগর সংগঠক খান আসাদুজ্জামান মাসুম, মুনীর উদ্দীন পাপ্পু, জুলফিকার আলী, আকবর খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, ফুলবাড়িতে জনগণের আন্দোলনে বাধ্য হয়ে ঐ সময়ের সরকার চুক্তি করেছিল। ঐ সময় বিরোধীদলের নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী ‘ঐ চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেছিলেন, চুক্তি না মানার পরিণতি হবে ভয়াবহ।’ কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও আজও চুক্তি বাস্তবায়ন হয়নি। বরং সরকার বিদেশি কোম্পানিকে দিয়ে ঐ অঞ্চলে উন্মুক্ত খনি করার চক্রান্ত চলছে। এটা স্পষ্টত এই আন্দোলনের সাথে প্রতারণা। জনগণ কোনো চক্রান্ত মেনে নেবে না।
তিনি আরো বলেন, জিসিএম বাংলাদেশের কয়লা খনি দেখিয়ে লন্ডন শেয়ার বাজারে ব্যবসা করছে অথচ সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তিনি জ্বালানি দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত ও ‘জ্বালানি অপরাধী’ হিসেবে এদের বিচার দাবি করেন।
তিনি বলেন, প্রাণ-প্রকৃতি ধ্বংস করে কোনো উন্নয়ন প্রকল্প করা যাবে না। অবিলম্বে ফুলবাড়ি, রামপালসহ প্রকৃতি-পরিবেশ বিনাশি প্রকল্প বাতিল করতে। তিনি ফুলবাড়ী নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
তিনি উত্তরবঙ্গসহ দেশের সর্বত্র সুলভে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহেরও দাবি জানান।
সমাবেশের পূর্বে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাসদ (মাকর্সবাদী), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, জাতীয় গণফ্রন্ট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, গণসাংস্কৃতিক ফ্রন্ট, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গ্রীন ভয়েসসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বর্গ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ফুলবাড়ির শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ফুলবাড়ির কেন্দ্রীয় কর্মসূচিতে অধ্যাপক আনু মুহাম্মদসহ নেতৃবৃন্দ যোগ দেন।
সমাবেশের শুরুতে ফুলবাড়ির শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ফুলবাড়িসহ দেশের সর্বত্র যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়।
উল্লেখ্য ২০০৬ সালে দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় সম্পদ রক্ষায় আন্দোলনরত জনতার ওপর পুলিশ ও তৎকালীন বিডিআর গুলি চালায়। এতে ৩ জন শহীদ হন ও শতাধিক আহত হন। ৩০ আগস্ট সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে চুক্তি করে। কিন্তু ঐ চুক্তি এখনও পূর্ণবাস্তবায়ন হয়নি।





ছবি গ্যালারী এর আরও খবর

স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান :  পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন

আর্কাইভ