শিরোনাম:
●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস : সারাদেশে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস : সারাদেশে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
৫৩২ বার পঠিত
বুধবার ● ২৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৬ আগস্ট ফুলবাড়ী দিবস : সারাদেশে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

--- ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রকৃতি পরিবেশ ধ্বংসকারী কয়লা খনি প্রকল্প বাতিল ও বিদেশি কোম্পানি এশিয়া এনার্জির দেশ ত্যাগের দাবিতে আন্দোলনরত জনতার ওপর গুলি চালায় পুলিশ ও বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) চাঁদপাড়া গ্রামের তরিকুল ইসলাম (২২), বারকোনা গ্রামের শিশু আমিন (১০) ও নবাবগঞ্জ উপজেলার ঝড়ারপাড় গ্রামের সালেকিনের (১৫) মৃত্যু হয়। এসময় গুলিবিদ্ধ হন অন্তত অর্ধশতাধিক আন্দোলনকারী। এছাড়া তিন শতাধিক মানুষ আহত হন। আহতদের মধ্যে অনেকেই পঙ্গু হয়ে গেছেন। অনেকে মানবেতর জীবনযাপন করছেন।
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি দেশব্যাপী এ দিনটিতে নানা কর্মসূচির মাধ্যমে ‘জাতীয় সম্পদ রক্ষা দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে :
সকালে দিনাজপুরের ফুলবাড়ীতে শোক র‌্যালি ও সকাল ১০ টায় স্মৃতিস্তম্ভে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
ঢাকায় সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ।
সন্ধ্যা ৬টায় জাতীয় কমিটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে অনলাইন আলোচনা সভা।
সারাদেশে ও বিদেশে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য ২০০৬ সালের ২৬ আগস্ট বিকেল ৩টায় ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পূর্ব ঘোষিত সিদ্ধান্ত এ কর্মসূচিতে হাজার হাজার মানুষ যোগ দেন।
এরপর ফুলবাড়ী শহরে সাধারণ জনতা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে এশিয়া এনার্জি কোম্পানির অফিসের দিকে এগিয়ে যেতে থাকলে ছোট যমুনা ব্রিজের উপর বিডিআর ও পুলিশ শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে।
এতে চাঁদপাড়া গ্রামের তরিকুল ইসলাম (২২), বারকোনা গ্রামের শিশু আমিন (১০) ও নবাবগঞ্জ উপজেলার ঝড়ারপাড় গ্রামের সালেকিনের (১৫) মৃত্যু হয়। এসময় গুলিবিদ্ধ হন অন্তত ৫০ জন মানুষ। এছাড়া তিন শতাধিক মানুষ আহত হন।
এ ঘটনার পরের দিন ফুলবাড়ীর সর্বস্তরের জনতা প্রতিরোধ আন্দোলন শুরু করে। আন্দোলনকারীরা গাছের গুঁড়ি দিয়ে রেলপথ ও রাজপথ বন্ধ করে দেয়। সারা দেশের সঙ্গে ফুলবাড়ীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অচল হয়ে পড়ে ফুলবাড়ী। শহরে ১৪৪ ধারা জারি করা হয়।
এদিন বিডিআর ও পুলিশ কয়েকটি বাড়িতে ঢুকে নারীদের লাঞ্ছিত করে। সকালে ১৪৪ ধারা ভঙ্গ করে জনতার মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে ফুলবাড়ী শহর। শহরের সমস্ত দোকানপাট, ব্যাংক-বীমা, অফিস আদালতের কাজ বন্ধ হয়ে যায়।
২৮ আগস্ট সকালে বিডিআর প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা এশিয়া এনার্জির দালালদের বাড়িতে ও অফিসে ব্যাপক ভাঙচুর করে। ২৯ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রীর পক্ষে দায়িত্ব নিয়ে দুই মন্ত্রী খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু এমপি জাতীয় কমিটির সঙ্গে আলোচনার জন্য দিনাজপুরে আসেন। কিন্তু সেদিন কোনো আলোচনা হয় না। পরদিন ৩০ আগস্ট জাতীয় কমিটির সাথে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা শেষে সরকার এশিয়া এনার্জিকে প্রত্যাহার, হতাহতদের ক্ষতিপূরণসহ ছয় দফা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত করতে বাধ্য হয়। ঐ ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। জাতীয় কমিটি ও দাবি বাস্তবায়নের সংগ্রাম করে চলেছে।





ছবি গ্যালারী এর আরও খবর

স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান :  পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন

আর্কাইভ