শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » আলীকদমে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান
আলীকদমে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম ডাংকু পাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সেনাবাহিনী উক্ত এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। অভিযানের একপর্যায়ে সেনাবাহিনী সন্ত্রাসীদের ব্যবহৃত ০৮টি গাদা বন্দুক, বিপুল পরিমাণ গোলাবারুদ, ০২টি ওয়াকি-টকি সেট, ০১টি বার্মিজ ছুরি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। অভিযানকালে ০২ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করা হয়।
এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।




বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে 