শিরোনাম:
●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা ●   আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি ●   এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয় ●   সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের প্রচারণা আমি যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি : জুঁই চাকমা ●   গণ-অভ্যুত্থনের পর আমি রাঙামাটি জেলাবাসির জন্য দল-মত নির্বিশেষে কাজ করেছি : জুঁই চাকমা ●   ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে : জুঁই চাকমা ●   প্রগতিশীল ও নারীর স্বাধীনতার পক্ষে গণতন্ত্রে বিশ্বাসী তাদের জুঁই চাকমার পাশের দাাঁড়ানোর আহবান ●   আপনারা যোগ্য ও ভালো মানুষকে ভোট দিবেন যাতে আপনাদের পরবর্তী আর পস্তাতে না হয় ●   রাঙামাটি জেলাবাসী তথা লংগদু উপজেলা বাসি ধর্মীয় বিভাজনে বিভক্ত নয় ●   প্রচারণার ২য় দিনে জুঁই চাকমার সুবলং বাজারে জনসংযোগ ●   কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক ●   আমি নির্বাচিত হলে ঘুষ বাণিজ্য বন্ধ করে মেধার ভিত্তিতে সকল সরকারি চাকুরী প্রদানের ব্যবস্থা গ্রহণ করব : জুঁই চাকমা ●   কাইন্দ্যা এগজ্যাছড়িতে মহা সংঘদান পূণ্যানুষ্ঠানে জুঁই চাকমার অংশ গ্রহন ●   খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ●   প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন ●   ১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে স্বৈরাচারের দোসর আমির আলির অত্যাচার থেকে মুক্তির দাবি
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে স্বৈরাচারের দোসর আমির আলির অত্যাচার থেকে মুক্তির দাবি
২৭৬ বার পঠিত
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে স্বৈরাচারের দোসর আমির আলির অত্যাচার থেকে মুক্তির দাবি

--- সংবাদ বিজ্ঞপ্তি :: আজ ৩ ডিসেম্বর-২০২৪ মঙ্গলবার আওয়ামীলীগের দোসর সাবেক তথ্য মন্ত্রী হাসান মাহমুদ এর উত্তরসূরী ভূমি দস্যু মামলাবাজ মো. আমীর আলীর অত্যাচার নির্যাতন থেকে রক্ষা ও ন্যায় বিচার পেতে রাঙামাটি শহরের পশ্চিম মুসলিমপাড়া অফিসে সংবাদ সম্মেলন করেছেন ২৮টি মিথ্যা মামলার আসামী এবং ভুক্তভোগী পরিবারের আপন ৩ ভাই।
সংবাদ সম্মেলনে তারা রাঙামাটি জেলা প্রশাসক বরাবর করা আবেদনের কপি পাঠ করেন। তাদের দাবি পশ্চিম মুসলিমপাড়া আমির আলী, পিতা- মৃতঃ খুল্যা মিয়া, সাং- শিমুল তলী, ভেদভেদী, রাঙামাটি সদর, রাঙামাটি পার্বত্য জেলা, তাদের বাবার ক্রয় কৃত পচিশ শতক রেকর্ডীয় জমির পাশে অবশিষ্ট খাস জমিতে তারা দীর্ঘদিন বসবাস করে আসছে। কিন্তু পাশবর্তী পচাত্তর শতক জমির মালিক উপরে উল্লেখিত আমির আলি বিগত ১৮ বছরে ২৮টি মামলা দিয়ে তাদের বাবার ক্রয়কৃত পচিশ শতক একর জায়গা সহ বসতবাড়ি হতে তাদেরকে উচ্ছেদ করেছে। কিন্তু তিনি উচ্ছেদ করেও খান্ত হননি। ২০০৬ সালে একটি চুরির মিথ্যা মামলা দিয়ে মো. আফসার হোসেনকে জেল হাজতে পাঠায়। তখন এলাকাবাসী ও তৎকালীন পৌর বিএনপি সভাপতি শাহ আলম খবর নিয়ে দেখে এ ধরনের চুরির কোন ঘটনা ঘটেনি। এরপর থানায় কথা বলে আফসারকে জামিনের ব্যবস্থা করেন। সেদিনই আমির আলির বাসায় খাবারের আয়োজন করে তাদের বাবার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। ঐ কাগজ দিয়ে তাদের বাবার নামে মিথ্যা ভাড়াটিয়া কাগজ তৈরী করে তাদেরকে উচ্ছেদ করেন। উচ্ছেদ করেও খ্যান্ত হননি, ২০২১ সালে এ প্রকারে উভয় পক্ষ সমঝোতায় একমত হয়ে উভয়পক্ষ জায়গা বিক্রির জন্য সম্মত হয়। কিন্তু আপোষনামা হলেও তিনি সম্পূর্ন জায়গা বন্ধক রেখে আইএফআইসি ব্যাংক হতে এক কোটি টাকা গোপনে লোন নেওয়ার জন্য উদ্ধত হয়। তারা খবর পেয়ে ব্যাংক কর্তৃপক্ষকে আপত্তি জানান। পরবর্তী সময়ে সে সাবেক তথ্য মন্ত্ৰী হাসান মাহমুদকে ব্যবহার করে পুলিশের উর্ধ্বতন কর্মকতাকে ফোন দিয়ে তাদের তিন ভাইয়ের নামে চাদাঁবাজির মামলা করে এবং তাদেরকে ৪১ দিন জেলে রাখে। এরপর দক্ষিণ চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজকে রাঙামাটি এনে তৎকালীন এমপি দীপংকর তালুকদারকে বিষয়টা দেখার জন্য অনুরোধ করেন। দীপংকর তালুকদার যুবলীগের নেতা মুজিবকে বিষয়টি সরোজমিনে তদন্ত করার নির্দেশ দেন। তিনি উভয় কাগজ যাচাই-বাছাই করে বিষয়টি সুরাহা করতে পারেনি। যা পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান ও জানতেন। সোলায়মান শুক্কুর আসবাব পত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক এবং পেয়ার আহম্মেদ পরবর্তী আসবাব পত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক সহ সমাধানের অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। তাদের বাবার ক্রয়কৃত জমি আমির আলি বিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে এখন পর্যন্ত রেজিষ্ট্রি করতে দেননি। তাদের বাবা পচিশ শতক জায়গা ক্রয় করেন ৮ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়ে এবং আমির আলি পঞ্চাশ শতক জায়গা ১ লক্ষ ২৫ হাজার টাকা দিয়ে যাতে সে সরকারের পাওনা ভ্যাট ট্যাক্স ফাকি দিতে পারে। তার ক্রয় সূত্রে কোন চৌহদ্দি ছিলনা এবং আদালত চৌহদ্দি অর্ন্তভূক্ত করা যাবে না বলে আদেশ দিলেও সে জালিয়াতির মাধ্যমে চৌহদ্দি অর্ন্তভূক্ত করে, আদেশের মামলা নাম্বার- ৫৫৯। যাহা আদালত অবমাননার সামিল।
গত ৫ আগষ্টের পর তড়িগড়ি করে সে আরেকটি ঘর নির্মাণ করতে গেলে তাকে সমাজে ডেকে পাঠায়। সমাজে আসার পরে তার ছেলে ৯৯৯ এ কল করে তার বাবাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে এস আই জাহাঙ্গীর আফসারকে ফোনের মাধ্যমে আমির আলির বিষয় জানতে চায়,তখন আফসার তাকে জানান যে আমির আলি সমাজের অফিসে আছেন। তিনি পুলিশকে সমাজের অফিসে আসতে অনুরোধ করেন। অনুরোধ করলে এস আই জাহাঙ্গীর সমাজের অফিসে আসেন। এস আই জাহাঙ্গীর আমির আলি কে জিজ্ঞাসাবাদ করলে সে কোন প্রকার অপহরণ বা চাদাঁবাজির অভিযোগ নাকচ করেন এবং সে সেচ্ছায় এসেছিলেন বলে স্বীকারোক্তি প্রদান করেন যা ভিডিও করে রাখা আছে। এস আই জাহাঙ্গীর উভয়পক্ষকে ২ দিন পর বসে সমাধান করার জন্য পরামর্শ প্রদান করেন এবং উভয়কে নিজ নিজ বাসায় পাঠিয়ে দেন। কিন্তু আমির আলি সেদিন সন্ধ্যায় থানায় গিয়ে ৬০ লক্ষ টাকা চাদাঁবাজির মিথ্যা জিডি করে। রাঙামাটি সেনা জোন কমান্ডার বরাবরে ৩৫ লক্ষ টাকা চাদাঁবাজি এবং তাকে মারধরের কথা উল্লেখ করে অভিযোগ করেন। এরপর দিন জোন কমান্ডার আমাদের উভয়পক্ষকে ডাকেন এবং এ বিষয়ে তদন্ত করেন। তিনি তদন্ত করে তাদের উভয়কে সামাজিক ভাবে বসে সমাধানের পরামর্শ প্রদান করেন। গত ১৪/১১/২০২৪ ইংরেজি তারিখে সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ উভয় পক্ষ বৈঠক করলে আমির আলির উগ্র মেজাজের কারনে সে দিন সমাধানে পৌছানো সম্ভব হয়নি এবং ২ দিন পর আবার বসার সিদ্ধান্ত হয়। কিন্তু সে না বসে ২৯/১১/২০২৪ ইংরেজি তারিখে সে একটি সাংবাদিক সম্মেলন করে সে দাবি করে যে তার কাছ থেকে ২ কোটি ২৫ লক্ষ চাদাঁ দাবি করেছি বলে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করে।
সে প্রত্যেক বার ভিন্ন ভিন্ন চাদাঁর টাকার কথা বলে যাতে বোঝা যায় সে মিথ্যা কথা বলছে। অবশেষে সে নিজেকে বিএনপি-জামাতের কর্মী দাবি করে এবং সে বলে যে আমির আলি টাকা দিয়ে সবাইকে কিনে নিব এবং বিএনপির লোক দিয়ে বিএনপির লোককে পিটাব। পরিশেষে তার নামে পচাঁত্তর শতক জায়গা থাকলেও সে দখলে আছে প্রায় ৫০শতক জায়গা। তারা আমির আলির টাকার কাছে অসহায়। দীর্ঘ ১৬ বছরের অত্যাচার নিপিড়ন হতে মুক্তি পাওয়ার আশায় সমাজের দর্পন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ২৮টি মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে স্থানীয় প্রশাসন এর দৃষ্টি আকর্ষন করেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা হচ্ছেন, মো. আফসার হোসেন, মো. আক্তার হোসেন, মো. রবিউল হোসেন, সকলের পিতা মৃতঃ মো. হোসেন। তাদের ঠিকানা পশ্চিম মুসলিমপাড়া, ভেদভেদী, রাঙামাটি সদর, রাঙামাটি পার্বত্য জেলা।
এসময় সংবাদ সম্মেলনে অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।





ছবি গ্যালারী এর আরও খবর

আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা
আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি
এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয় এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয়
সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা
কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক  রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
গণ-অভ্যুত্থনের পর আমি রাঙামাটি জেলাবাসির জন্য দল-মত নির্বিশেষে কাজ করেছি : জুঁই চাকমা গণ-অভ্যুত্থনের পর আমি রাঙামাটি জেলাবাসির জন্য দল-মত নির্বিশেষে কাজ করেছি : জুঁই চাকমা
ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে : জুঁই চাকমা ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে : জুঁই চাকমা
প্রগতিশীল ও নারীর স্বাধীনতার পক্ষে গণতন্ত্রে বিশ্বাসী তাদের জুঁই চাকমার পাশের দাাঁড়ানোর আহবান প্রগতিশীল ও নারীর স্বাধীনতার পক্ষে গণতন্ত্রে বিশ্বাসী তাদের জুঁই চাকমার পাশের দাাঁড়ানোর আহবান
আপনারা যোগ্য ও  ভালো মানুষকে ভোট দিবেন যাতে আপনাদের পরবর্তী আর পস্তাতে না হয় আপনারা যোগ্য ও ভালো মানুষকে ভোট দিবেন যাতে আপনাদের পরবর্তী আর পস্তাতে না হয়

আর্কাইভ