মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটি জোন এর ব্যবস্থাপনায় রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ
রাঙামাটি জোন এর ব্যবস্থাপনায় রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ
![]()
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ০২ ডিসেম্বর-২০২৪ তারিখে সোমবার দুপুর আড়াই থেকে বিকাল ৫টা পর্যন্ত মারি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় রাঙামাটি জেলা সদর ফুটবল ক্লাব বনাম সুইহলা মং ফুটবল একাডেমি কাউখালী এর পুরুষ দল এবং ঘাগড়া কলেজ মহিলা দল বনাম সুইহলা মং ফুটবল একাডেমী এর মহিলা দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় রাঙামাটি জেলা সদর ফুটবল ক্লাব পুরুষ দলকে হারিয়ে ০৩ গোলে বিজয়ী হন সুইহলা মং ফুটবল একাডেমি, কাউখালী এবং ঘাগড়া কলেজ মহিলা দলকে হারিরে ০১ গোলে বিজয়ী হন সুইহলা মং ফুটবল একাডেমী।
প্রীতি ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, কমাণ্ডার ৩০৫ পদাতিক ব্রিগেড এবং রিজিয়ন কমাণ্ডার, রাঙামাটি রিজিয়ন।
উল্লেখ্য যে, খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলগুলোকে রাঙামাটি জোন এর পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। ভবিষ্যতে রাঙামাটি জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত 