সোমবার ● ১৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রত্ন সাংবাদিকে ভূষিত হওয়াতে একেএম মকছুদ আহমেদকে সিএইচটি মিডিয়া পরিবারের অভিনন্দন
রত্ন সাংবাদিকে ভূষিত হওয়াতে একেএম মকছুদ আহমেদকে সিএইচটি মিডিয়া পরিবারের অভিনন্দন
স্টাফ রিপোর্টার :: রত্ম সাংবাদিকে ভূষিত হওয়াতে পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা, দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি সম্পাদক, পাহাড়ে বহু সাংবাদিক গড়ার কারিগর ও সাংবাদিকতার বাতিঘর আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদকে
সোমবার ১৮ নভেম্বর সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মূখ্য সম্পাদক ও প্রকাশক নির্মল বড়ুয়া মিলন এবং বার্তা সম্পাদক জুঁই চাকমা।
উল্লেখ্য, শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটির স্থানীয় একটি হোটেলে পাহাড়ের এই গুনী সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রত্ম সাংবাদিক ঘোষণা দিয়ে তার হাতে সম্মাননা ক্রেষ্ট ও মানপত্র তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক গিরিদর্পণ সম্পদক এ কে এম মকছুদ আহমেদকে একুশে অথবা স্বাধীনতা প্রদক অথবা একুশে পদকে ভূষিত করার জন্য বাংলাদেশ সাংবাদিক কমিনিউটির পক্ষ থেকে দাবী জানান।
এসময় কক্সবাজারের রবিন সাংবাদিক ও বিএসসি নেতা ফজলুর রহমান, রাঙামাটি টুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, বিএসসি প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন, চট্টগ্রাম প্রতিদিনের উপ-সম্পাদক আয়ান শর্মা, আলোকিত চট্টগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ, ডেইলি কমার্শিয়ালের সম্পাদক সুজিত দাশ, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, দৈনিক জনকন্ঠ রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ আলী, বৈশাখী টিভি রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।




রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা 