মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » পাইন্দং সংঘারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন
পাইন্দং সংঘারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: গত শুক্রবার ১৫ নভেম্বর-২০২৪ উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং সংঘারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত রতনপ্রিয় মহাথেরো সভাপতিত্বে কঠিন চীবর দান অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন দক্ষিণ ছিলোনীয়া জিনারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত অমৃতানন্দ থেরো।
প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির মহাসচিব বিজয়ানন্দ থেরো ।
বিশেষ দেশক হিসাবে উপস্থিত ছিলেন জানারখীল জ্ঞানরত্ন বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত প্রিয়বোধি থেরো।
স্বধর্ম্মের বিশেষ দেশক ছিলেন চন্দ্রাখীল শান্তিধাম বিহার অধ্যক্ষ ভদন্ত সুমনজোতি থেরো, সিংহরিয়া বোধিনিকেতন বিহার অধ্যক্ষ ভদন্ত লোকশ্রী থেরো, জোড়পুকুর পাড় বৌদ্ধ শ্বশ্মান ভাবনা কুঠির পরিচালক ভদন্ত শ্রদ্ধাবংশ থেরো ও আমতলী জ্ঞানশ্রী সার্ব্বজনীন বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ থেরো।
স্বাগত বক্তব্য রাখেন পাইন্দং সংঘারাম বৌদ্ধ বিহার সেবক কমিটির সহ সভাপতি ধর্মপাল বড়ুয়া।
কঠিন চীবর দান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংঘারাম বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত সুমনপ্রিয় ভিক্ষু।
সংবর্ধিত অতিথি হিসাবে বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব রুপন বড়ুয়া ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব অরুপ বড়য়া উপস্থিত ছিলেন।
পাইন্দং সংঘারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রামের হাটহাজারীর উদালিয়ার প্রয়াত শচীন্দ্র বড়ুয়ার পরিবার বর্গ।
পাইন্দং সংঘারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানে কয়েক শত বৌদ্ধ ধর্মীয় উপাসক-উপাসিকা মহান পুণ্যনুষ্টানে অংশ গ্রহন করেন।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা 