শিরোনাম:
●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » চাপাচাপি করে কোন কিছু বাস্তবায়ন করা যাবেনা
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » চাপাচাপি করে কোন কিছু বাস্তবায়ন করা যাবেনা
২২৪ বার পঠিত
সোমবার ● ২৮ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাপাচাপি করে কোন কিছু বাস্তবায়ন করা যাবেনা

--- আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে “অন্তর্বর্তী সরকারের ৮০ দিনঃ গতিমুখ ও চ্যালেঞ্জসমূহ ” শীর্ষক আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক দলসহ দেশবাসীর সমর্থনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই দেশ পরিচালনা করতে হবে। জনগণের ঐক্য বিনষ্ট হয় এরকম পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে। তারা বলেন, তিনমাস আগের ঐক্য এখন ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে যা জনগণের মধ্যে আবার উদ্বেগ তৈরী করছে। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হবার কোন সুযোগ নেই।

আলোচনা সভার শুরুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের ৮০ দিনের উপর ১০ টি পর্যবেক্ষণ তুলে ধরেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতিতে গতি সঞ্চারসহ বেশ কিছু ক্ষেত্রে সরকারের সাফল্য রয়েছে, কিন্তু নিত্যপণ্যের বাজার, জননিরাপত্তা, প্রশাসনসহ নানাক্ষেত্রে এখনও স্বস্তি আসেনি।

তিনি বলেন, বিশেষ মহলের নানা এজেন্ডার চাপে সরকারকে পথ হারালে চলবেনা। সরকারের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হয় এমন কিছু করা যাবেনা। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, নতুন নতুন ইস্যুর ভিড়ে সংস্কার এজেন্ডা এখন পিছনে পড়ে গেছে।তিনি ঐক্যমতের বিষয়সমূহ বিবেচনাশ নিয়ে জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারকে তাদের রাজনৈতিক অগ্রাধিকার ঘোষণা করার আহবান জানান। তিনি বলেন, কাউকে নিষিদ্ধ করা সংকটের সমাধান নয় , বহুত্ববাদী গণতান্ত্রিক রাজনৈতিক সমাজে রাজনৈতিক বৈরী প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা প্রয়োজন। তিনি বলেন , চাপিয়ে দিয়ে কোন কিছু বাস্তবায়ন করা যাবেনা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার ও নির্বাচনের প্রশ্নে আমাদের সকলের মধ্যে ঐক্যমত রয়েছে। এসব নিয়ে নতুন করে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। তিনি বলেন, বিভিন্ন মহলের বিভিন্ন ইস্যু থাকতে পারে। কিন্তু তার জন্য সরকারকে বিভ্রান্ত হলে চলবেনা। তিনি জাতীয় ঐক্য আরও জোরদার করে নির্বাচনের পথে হাটতে সরকারের প্রতি আহবান জানান।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপুল সমর্থন থাকার পরে-ও সরকার ভালোভাবে দেশ চালাতে পারছেনা। কারা দেশ চালাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে।তিনি বলেন আমরা আস্থা রাখতে চাই যে, সরকার সফল হবে এবং দেশকে অভিষ্ঠ গণতান্ত্রিক উত্তরণের ধারায় নিয়ে যাবে।

রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়েছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্টান্ডিং কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী , নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদূর রহমান মান্না, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, ১২ দলীয় জোটের সমন্বয়কারী এহসানুল হুদা, এবি পার্টির মহাসচিব মুজিবুর রহমান মঞ্জু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা আশরাফ আলী আখন্দ, এলডিপি’র সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সেলিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ঈমন, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ এর আহবায়ক শেখ আবদুন নূর প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।

উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, মীর রেজাউল আলম, ফায়েজুর রহমান মনির, মো. ফিরোজ প্রমুখ।
কবি মোহন রায়হান, এডভোকেট তাসমিন রানাসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সভার শুরুতে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ