রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » দেশে অস্থিরতা তৈরীর বহুমুখী তৎপরতা চলছে
দেশে অস্থিরতা তৈরীর বহুমুখী তৎপরতা চলছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, দেশে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরীর বহুমুখী তৎপরতা চলছে।ছাত্র শ্রমিক জনতার গণ- অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তাকে নষ্ট করারও বহুমুখী তৎপরতা অব্যাহত রয়েছে । তিনি বলেন, গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট হলে গণঅভ্যুত্থানের বিজয় হারিয়ে যেতে পারে; পতিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। তিনি বলেন, বিশেষ মহল বা গোষ্ঠীগত কোন এজেণ্ডার চাপে অন্তর্বর্তী সরকারকে বেসামাল হলে চলবেনা। অতিউৎসাহী ও আবেগী অতিকথনে সরকারের বিভ্রান্ত হওয়ারও কোন অবকাশ নেই।
তিনি অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয় বা বিপদে পড়ে এমনসব তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিপর্যয় ঘঠে যেতে পারে।
আজ সকালে পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথম অধিবেশনে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট প্রদানকালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে পার্টির কেন্দ্রীয় কমিটির এই সভা অনুষ্ঠিত হচ্ছে।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজনৈতিক পরিস্থিতির উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, নির্মল বড়ুয়া মিলন, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, এপোলো জামালী, সজিব সরকার রতন,সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, জুঁই চাকমা, মীর রেজাউল আলম ও মুক্তা ইসলাম প্রমুখ।
সভায় অন্তর্বর্তী সরকারের আড়াই মাসের কর্মকান্ড পর্যালোচনা করে সরকারের সাফল্য ও দূর্বলতাসমূহ নিয়েও আলোচনা করা হয়।
সভার শুরুতে গণঅভ্যুত্থানের শহীদ,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠসৈনিক গীতিকার - সুরকার সুজেয় শ্যাম ও পার্টির শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা 