শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী নেতা রাবিপ্রবির ভিসি’র পদত্যাগের দাবিতে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা
প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী নেতা রাবিপ্রবির ভিসি’র পদত্যাগের দাবিতে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা
১৪৫২ বার পঠিত
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী নেতা রাবিপ্রবির ভিসি’র পদত্যাগের দাবিতে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা

------ স্টাফ রিপোর্টার :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য প্রফেসর ড. সেলিনা আখতার এর পদত্যাগের দাবি জানিয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও বৈষম্যে বিরোধী ছাত্র-জনতা।
রাবিপ্রবির শিক্ষকরা জানান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এবং তাঁর স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক রুহুল আমিন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালনায় সীমাহীন দুর্নীতি, প্রত্যেক কমিটিতে নিজের পছন্দের লোক রাখা, ভিসির স্বামীর মতামত শিক্ষকদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া, পক্ষপাতিত্ব করা, বিধি মোতাবেক প্রশাসনিক কাজ করতে বাঁধা প্রদান, শিক্ষকদের প্রতি কটু কথা, বাজে আচরণ, অযথা হয়রানী ও হুমকি দেয়া, খণ্ডকালীন শিক্ষক হিসেবে বিভিন্ন বিভাগীয় কোর্সসমূহ নিজের, নিজের স্বামীর ও নিজের পছন্দের মানুষকে দেয়ার জন্য চাপ প্রয়োগ করা, একাডেমিক কমিটির মতামত কে অগ্রাহ্য করে পরীক্ষা কমিটিতে বহিঃ সদস্য হিসেবে নিজের পছন্দের লোক রাখার জন্য চাপ প্রয়োগ করা এবং নিয়মবহির্ভূত ভাবে বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কাজে অযথা হস্তক্ষেপ করে সকল শিক্ষকদের মাঝে চরম দ্বন্দ্ব ও বিভেদ তৈরি করেছেন।
ভিসি ড. সেলিনা আখতারের বিরুদ্ধে অতিমাত্রায় দলীয় করণের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রবিবার ১৮ আগষ্ট-২০২৪ সন্ধ্যা ৬টার মধ্যে ভাইস চ্যান্সেলর এবং রাবিপ্রবি স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক এর পদ থেকে পদত্যাগের আহবান জানিয়ে সময় নির্ধারন করে দেন শিক্ষকরা। আওয়ামীলীগ নেতা ভিসি ড. সেলিনা আখতার এর পদত্যাগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেন রাবিপ্রবির শিক্ষকবৃন্দ। সন্ধ্যা ৭টা পর্যন্ত ভিসি ড. সেলিনা আখতার পদত্যাগ না করে আওয়ামীলীগের পলাতক নেতা-কর্মিদের সাথে যোগাযোগ করে তার গদি রক্ষার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করা শর্তে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জানান, ভিসি ড. সেলিনা আখতার কিছু রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ও স্থানীয় মৌলবাদী সংগঠনের গুটিকয়েক ছাত্র সংগঠনকে টাকার বিনিময়ে ম্যানেজ করে পাহাড়ি-বাঙ্গালীর বিভেদ সৃষ্টি করে আওয়ামীলীগ নেতা ড. সেলিনা আখতার রাবিপ্রবির ভিসি পদ থেকে পদত্যাগে গরিমসি করে সময় ক্ষেপণ করছে।
জানা গেছে, ভিসি ড. সেলিনা আখতার আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনি দলীয় প্রভাব খাটাতেন বলে অভিযোগ ছাত্রদের।
এবিষয়ে কথা বলতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য প্রফেসর ড. সেলিনা আখতার এর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ

আর্কাইভ