শিরোনাম:
●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ১৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » চাপের মুখে রাতে রাবিপ্রবি’র ভিসি’র পদত্যাগ : সকালে অনুসারীদের নিয়ে প্রকল্প সভা
প্রথম পাতা » ছবি গ্যালারী » চাপের মুখে রাতে রাবিপ্রবি’র ভিসি’র পদত্যাগ : সকালে অনুসারীদের নিয়ে প্রকল্প সভা
৪৭১ বার পঠিত
সোমবার ● ১৯ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাপের মুখে রাতে রাবিপ্রবি’র ভিসি’র পদত্যাগ : সকালে অনুসারীদের নিয়ে প্রকল্প সভা

--- স্টাফ রিপোর্টার :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য অধ্যাপক ড. সেলিনা আখতার ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. কাঞ্চন চাকমা পদত্যাগ করেছেন।
রবিবার ১৮ আগস্ট-২০২৪ রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের চাপের মুখে তারা পদত্যাগ করেন।
রবিবার সকালে শিক্ষক সমিতি ভিসি’র পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শার্টডাউন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে এবং শিক্ষকরা একটি লিখিত বিবৃতি দেয়।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সেলিনা আখতার এবং তাঁর স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক রুহুল আমিন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালনায় সীমাহীন দুর্নীতি, প্রত্যেক কমিটিতে নিজের পছন্দের লোক রাখা, ভিসির স্বামীর মতামত শিক্ষকদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া, পক্ষপাতিত্ব করা, বিধি মোতাবেক প্রশাসনিক কাজ করতে বাঁধা প্রদান, শিক্ষকদের প্রতি কটু কথা, বাজে আচরণ, অযথা হয়রানী ও হুমকি দেয়া, খণ্ডকালীন শিক্ষক হিসেবে বিভিন্ন বিভাগীয় কোর্সসমূহ নিজের, নিজের স্বামীর ও নিজের পছন্দের মানুষকে দেয়ার জন্য চাপ প্রয়োগ করা, একাডেমিক কমিটির মতামত কে অগ্রাহ্য করে পরীক্ষা কমিটিতে বহিঃ সদস্য হিসেবে নিজের পছন্দের লোক রাখার জন্য চাপ প্রয়োগ করা এবং নিয়মবহির্ভূত ভাবে বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কাজে অযথা হস্তক্ষেপ করে সকল শিক্ষকদের মাঝে চরম দ্বন্দ্ব ও বিভেদ তৈরি করেছেন।
এসব কারণে শিক্ষকরা ভিসি’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের দাবি করেন। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।
পক্ষান্তরে শিক্ষার্থীরা দাবি তোলেন শুধু ভিসি নয় প্রো-ভিসি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক কাঞ্চন চাকমাকেও পদত্যাগ করতে হবে। আন্দোলনরত রাবিপ্রবি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সন্ধ্যায় প্রো-ভিসি অধ্যাপক কাঞ্চন চাকমা পদত্যাগ করেন।
পরে শিক্ষক ও শিক্ষার্থীরা ভিসির বাসায় গিয়ে তাকে পদত্যাগের অনুরোধ জানালে রাত ১১টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার পারিবারি ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
তার আগে রাত ৮টায় উদ্ভূত পরিস্থিতিতে রাবিপ্রবির ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. কাঞ্চন চাকমা পদত্যাগ করেন।
নাম প্রকশ না করার শর্তে রাবিপ্রবি’র শিক্ষক সমিতির একজন জানান, শিক্ষকরা ভিসি’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগগেরদাবি করে ছিলো। প্রো-ভিসির পদ ত্যাগ এটা শিক্ষকদের দাবি ছিলো না।
কিন্তু রাবিপ্রবি কিছু শিক্ষার্থীরা প্রো-ভিসি অধ্যাপক ড.কাঞ্চন চাকমা পদত্যাগ দাবি করায় তিনি নৈতিক দিক বিবেচনা করে প্রো-ভিসির পদ থেকে পদত্যাগ করেছেন।

এর আগে গত শনিবার (১৭ আগস্ট-২০২৪) রাবিপ্রবি’র প্রক্টর ড. নিখিল চাকমা ও সহকারী প্রক্টর জি এম সাখাওয়াত হোসেন উদ্ভূত পরিস্থিতির কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অসংগতি নিয়ে যে সকল অভিযোগ ও আপত্তি তুলেছে তাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যার কারনে রাবিপ্রবির ছাত্রী হলের ‘সহকারী প্রভোস্ট’ পদ থেকে গত ১৫ আগস্ট গৌরব চাকমা পদত্যাগ করেছিলেন।

রাবিপ্রবি’র ভিসি, প্রো-ভিসি, প্রক্টর, সহকারী প্রক্টর ও সহকারী প্রভোস্ট পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন রাবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার অনিল জীবন চাকমা।

এদিকে পদত্যাগী ভিসি ড. সেলিনা আখতার পদত্যাগ করার পরও আজ সোমবার ১৯ আগষ্ট-২০২৪ ভেদ ভেদী অফিসে রাবিপ্রবি স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে তার অনুসারী কিছু শিক্ষকদের নিয়ে সভা করার খবর পাওয়া গেছে।
পদত্যাগী ভিসি ড. সেলিনা আখতার দাবি তার পদত্যাগ পত্র কর্তৃপক্ষ এখন গ্রহন করেননি, তাই তিনি নিজেকে এখনো রাবিপ্রবি’র ভিসি হিসাবে দাবি করছেন।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান :  পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন

আর্কাইভ