শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ৯ জুন ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাচারে সময় ৫ জনকে উদ্ধার,চীনা নাগরিকসহ গ্রেপ্তার-২ : আন্তর্জাতিক নারী পাচারকারী কে এই সুমি চাকমা ?
প্রথম পাতা » অপরাধ » পাচারে সময় ৫ জনকে উদ্ধার,চীনা নাগরিকসহ গ্রেপ্তার-২ : আন্তর্জাতিক নারী পাচারকারী কে এই সুমি চাকমা ?
২০৪২ বার পঠিত
রবিবার ● ৯ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাচারে সময় ৫ জনকে উদ্ধার,চীনা নাগরিকসহ গ্রেপ্তার-২ : আন্তর্জাতিক নারী পাচারকারী কে এই সুমি চাকমা ?

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানে চীনে পাচারে সময় ৫ জনকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
চীনে মানবপাচার চক্রের সদস্য সুমি চাকমা হেলিকে ঢাকার বসুন্ধরা থেকে ও মানবপাচার চক্রের সদস্য জিও সুইওয়ে নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
রবিবার বিকাল ৪টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংকালে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এ তথ্য জানান।
তিনি জানান, গত ২ জুন পানছড়ি থেকে নিখোঁজ হয় দুই কিশোরী। এ ঘটনায় খাগড়াছড়ির পানছড়ি থানার দুইটি সাধারণ ডায়েরির সূত্র ধরে অভিযানে নামে খাগড়াছড়ি জেলা পুলিশ। প্রযুক্তির সাহায্যে শনিবার ঢাকার উত্তরা ১২নং সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি অভিজাত ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়। ফ্ল্যাটে পানছড়ি থেকে নিখোঁজ ২ কিশোরীসহ ৫ জনকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জিও সুইওয়কে (৩৪) খাগড়াছড়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
এ সময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দিন পিপিএমসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক নারী পাচার চক্রের সদস্য কে এই সুমি চাকমা ?
---সুমি চাকমা দিঘীনালার বাবুছড়ার বাবু ছ বাপের মেয়ে। পুলিশ আজ নারী পাচারের অভিযোগে সুমি চাকমা ওরফে বিনি সুমি ধনবিকে গ্রেফতার করেছে,তাকে গ্রেপটারের পর নানা চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসছে।
তথ্যমতে সুমি প্রথমে একজন চাকমা ছেলেকে বিয়ে করেন, বিয়ের পর ওকে ছেড়ে চলে যান,এরপর এক বড়ুয়া ছেলেকে বিয়ে করেন ওকেও ছেড়ে চলে যান,তারপর বিয়ে করেন এক বাঙালী ছেলেকে ওকেও তালাক দেন,সর্বশেষ নারী পাচারকারী দলে যুক্ত হয়ে এক চায়নীজকে বিয়ে করে চীনে চলে যান। চীনে চলে যাওয়ার পর অনেক পাহাড়ী অপ্রাপ্তবয়স্ক মেয়েকে চীনে পাচার করেন।
নারী পাচার ব্যবসায় ভাল লাভজনক হওয়ার কারণে অতিশয় লোভের বশবতী হয়ে তার চায়না স্বামীসহ বাংলাদেশে চলে আসেন এবং উত্তরা অভিজাত এলাকায় বাসা ভাড়া নেন। সেখানে তিনি রাজকীয় বেশভূষায় চলাফেরা করতে থাকেন যেহেতু তার চায়না স্বামীরও অনেক টাকা পয়সা আছে।
শুরু করেন গোপনে পাহাড়ী নারী পাচারের জঘন্যতম কাজ। তিনি মাইক্রো নিয়ে পাহাড়ে আনাচকানাচে ঘুরে বেড়াতেন,ঘুরে বেড়ানোর উদ্দেশ্য হচ্ছে কচি কচি অল্পবয়স্ক পাহাড়ী মেয়েদের গাড়ি,বাড়ি, টাকা কড়ি,আইফোনের লোভ দেখিয়ে প্রত্যন্ত এলাকা থেকে গরীব নিম্নবিত্ত মেয়েদের সংগ্রহ করে ঢাকায় নিয়ে জড়ো করা।
ঢাকায় নেওয়ার পরে যে মেয়েগুলি তার কথামত চলবে ওদের মার্কেটিং এ নিয়ে যায়, দামী দামী ড্রেস, জুতো,কসমেটিক, মোবাইল কিনে দিয়ে ওদের বশ মানিয়ে নেয়।কিছুদিন মেয়েদের সৌন্দর্য বর্ধনের জন্য নিয়মিত রূপচর্চা করায়। যখন অল্পবয়সী মেয়ে গুলি নাদুসনুদুস চেহারা ফুটে উঠে তখন চায়না খর্দ্দেরদের খবর দেওয়া হয়। চায়না খর্দ্দেরদের পছন্দ হলেই মেয়েদের বিক্রির জন্য দফারফা করা হয়। দফারফায় মতেক্য হলেই জালিয়াতি চক্রের মাধ্যমে জাল পাসপোর্ট ভিসা করে দেওয়া হয়। পাসপোর্ট ভিসা রেডী হলেই চায়না খদ্দরের কাছ থেকে মেয়ে পাচার বাবদ ৬ হতে ১০ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন ম্যারেজ মিডিয়ার মাধ্যমে বিয়ে করিয়ে দেয় এই সুমি চাকমা।
আর যে সকল মেয়েরা তার কথা শুনবে না চায়না বিয়ে করতে কিংবা খারাপ কাজে অসম্মতি জানায় তাদের কাজ থেকে মোবাইল কেড়ে নেয় সুমি চাকমা, শুরু করেন তাদের উপর অত্যাচার,তালা মেরে রাখা হয় তাদের যাতে কোথাও যেতে না পারে,পরিবারের সাথে সম্পুর্ন যোগাযোগ বন্ধ করে দেন।
শুনা যাচ্ছে সুমি চাকমা এবং সুমির চায়না জামাই নাকি কক্সবাজারে ফ্ল্যাট কিনেছেন, উদ্দেশ্য তিন পার্বত্য জেলা থেকে পাহাড়ী নারী সংগ্রহ করে তাদের ফ্ল্যাটে রেখে বিভিন্ন হোটেল মোটেলে নারী যোগান দেয়া। অপেক্ষায় থাকুন পুলিশ যেহেতু তাকে এবং তার চায়না স্বামীকে গ্রেফতার করেছেন আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসবে।
এ পর্যন্ত যে সমস্ত মেয়ে এই সুমি চাকমা চীনে পাচার করেছেন তাদের মাধ্যমে এবং সে নিজে প্রত্যন্ত এলাকায় গিয়ে অল্পবয়সী পাহাড়ী মেয়ে সংগ্রহ করার কাজ চালিয়ে আসছেন। কথায় আছে দশদিন খায় একদিন পড়ে। যারা খারাপ কাজ করে তাদের কাজের ভার যখন বেশী হয়ে যায় একদিন তখন আপনা আপনি তাদের একদিন সেই কুকর্মের ফলটা পরিপক্ক হয় তখন তাদের বারটা বাজতে শুরু করে। আজ ঠিক সেভাবেই বারটা বেজে গেলো এই এই সুমি চাকমার।
সুমি চাকমার নারী পাচারের যে কার্যক্রম তাকে আন্তর্জাতিক নারী পাচার চক্রের মাফিয়া ডন বললেও ভূল হবে না, তার চেহারা একটু দেখুন পুলিশের নিকট আটক হওয়ার পর পুরো মাফিয়া চক্রের ডন ডন হাব-ভাব।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ