শিরোনাম:
●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » কুষ্টিয়ায় অনটেষ্ট মোটরসাইকেলে ট্রাফিক পুলিশ পরিদর্শক ফকরুলের বাণিজ্য মাসে কোটি টাকা
প্রথম পাতা » ছবি গ্যালারী » কুষ্টিয়ায় অনটেষ্ট মোটরসাইকেলে ট্রাফিক পুলিশ পরিদর্শক ফকরুলের বাণিজ্য মাসে কোটি টাকা
৩৪৫ বার পঠিত
সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় অনটেষ্ট মোটরসাইকেলে ট্রাফিক পুলিশ পরিদর্শক ফকরুলের বাণিজ্য মাসে কোটি টাকা

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় অনটেষ্ট মোটরসাইকেলে ট্রাফিক পুলিশ পরিদর্শক ফকরুলের বাণিজ্য মাসে কোটি টাকা টিআই-ওয়ান ফকরুলের খুঁটির জোর কোথায় ?
কুষ্টিয়ায় লাইসেন্সবিহীন ‘অনটেস্ট’ মোটরসাইকেল আটক করে জেলার ট্রাফিক পুলিশ সরকার নির্ধারিত জরিমানার কয়েক গুণ বেশি আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কুষ্টিয়া জেলা ট্রাফিক অফিসের অক্টোবর-২০২৩ থেকে ৩ এপ্রিল-২০২৪ সময়কাল পর্যন্ত প্রস্তুতকৃত ডেটাশিট থেকে প্রাপ্ত তথ্য এবং ‘অনটেস্ট’ মোটরসাইকেল ব্যবহারকারীদের অভিযোগ মতে মাসে কোটি টাকার বেশি টাকা পকেটস্থ করছে ট্রাফিক পুলিশ। কুষ্টিয়া ট্রাফিক অফিস সূত্রে জানা যায়, গত ৬ মাসে জেলা সদরসহ ৭টি থানা এলাকায় আটক ১ হাজার ৮০০ বাইক লাইসেন্সবিহীনসহ নানা বিধিভঙ্গের কারণে অভিযোগ দিয়ে মামলা দেওয়া হয়। টিআই-ওয়ানের নেতৃত্বে এই মামলাগুলো যথাক্রমে এসআই আবদুস সবুর করেন ৩১৩টি, এসআই সুব্রত কুমার গাইন করেন ২৯০টি, সার্জেন্ট রাসেল আহমেদ-২৮০, সার্জেন্ট আমিরুল ইসলাম-২৪৫, সার্জেন্ট মোস্তাক আহমেদ ২৩২, সার্জেন্ট মিজানুর-১৯৪, সার্জেন্ট নুরে আলম-১৩২ এবং সার্জেন্ট এইচ এম সাজিদ হোসাইন-১১৭টি মামলা করেন।

তালিকার তথ্যমতে, এ সময় ১ হাজার ৮০০ মোটরসাইকেল আটক করে পুলিশ। এর মধ্যে লাইসেন্সবিহীন অনটেস্ট মোটরসাইকেল ছিল ৭ শতাধিক। বিধিমতে, আটক ওইসব মোটরসাইকেল মালিকরা লাইসেন্সসহ প্রাসঙ্গিক আইনসিদ্ধ কাগজপত্রসহ নির্ধারিত জরিমানা দিয়ে পুলিশের হেফাজতে থাকা মোটরসাইকেল ফেরত চেয়ে আবেদন করবেন। আবেদনে সংযুক্ত কাগজপত্র যাচাই-বাছাইয়ে সবকিছু ঠিক থাকলে পুলিশ আবেদনকারীকে আটক বাইকটি ফেরত দেয়। কিন্তু কুষ্টিয়া জেলা ট্রাফিক পুলিশ অফিসের কর্মকর্তা পুলিশ পরিদর্শক টিআই-ওয়ান ফকরুল ইসলামের যোগসাজশে ১৫ থেকে ২০ হাজার টাকা আদায় করে আটক মোটরসাইকেল মালিকদের বাইক ফেরত দেওয়ার তথ্য ফাঁস হয়েছে। ট্রাফিক অফিসের ফকরুল গং একটি ‘ভুয়া’ অফিশিয়াল ডেটাশিট প্রস্তুত করে সেখানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া মোটরসাইকেলগুলোর বিপরীতে একটি করে ভুয়া নম্বর সংযোজন করে মামলার তালিকায়। বেশি টাকা নেওয়া হলেও এর বিপরীতে সরকারি কোষাগারে মামলার ধরন ভিত্তিতে ২ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত জরিমানা টাকা পরিশোধ দেখানো হয়। ওই ডেটাশিটে ব্যবহৃত ভুয়া নম্বরগুলোর উদাহরণ কুষ্টিয়া ল-০০-০০০, কুষ্টিয়া-হ-০০-০০০২১২ বা ঢাকা মেট্রো-হ-০০-০০২১০ ইত্যাদি। এসব ভুয়া নম্বর ব্যবহার করে কেস ফাইলিং দেখিয়ে নির্ধারিত জরিমানার টাকা পরিশোধ দেখানো হয়। ভুয়া নম্বর দিয়েই ফাইলপত্র প্রস্তুত করে রাখে পুলিশ।

কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামের হায়দার আলীর অভিযোগ, গত ফেব্রুয়ারির মাঝামাঝি কুষ্টিয়ার মজমপুর এলাকা থেকে ট্রাফিক পুলিশ আমার সদ্য কেনা অনটেস্ট মোটরসাইকেলটি আটক করে এবং কোনোপ্রকার কাগজপত্র বা রিসিট না দিয়েই আমাকে মজমপুর ট্রাফিক অফিসে যোগাযোগ করতে বলে। পরে সেখানে গেলে দেখতে পাই মুনশির টেবিলে লাইন ধরে লোকজন টাকা দিচ্ছে। কোনো প্রকার রিসিট ছাড়াই প্রত্যেকের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা নেওয়া হচ্ছে। আমিও টাকা দিলাম গাড়ি ছাড়ানোর জন্য কিন্তু রিসিট চাওয়ায় মুনশিসহ ওই অফিসের আরও তিন-চারজন পুলিশ আমার ওপর চরম ক্ষেপে যান এবং আমার সঙ্গে অমানবিক দুর্ব্যবহার করে অফিস থেকে বের করে দেন। পরে আমার বাইকটি ছাড়িয়ে এনে রাগে-ক্ষোভে-দুঃখে আবার শোরুমে ফেরত দিয়ে দিই। তারা টাকাও নেবে আবার দুর্ব্যবহার করাটাও নিত্যদিনের ঘটনা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, টিআই-ওয়ান পুলিশ পরিদর্শক ফকরুল ইসলামের খুঁটির জোর কোথায় ? নিশ্চয় তিনি উপর মহলকে ম্যানেজ করেই পকেট বাণিজ্য করে যাচ্ছেন, সেই সাথে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে প্রতি মাসে কোটি কোটি টাকা।

পুলিশের তালিকায় সংযোজিত ওই নম্বরগুলো যাচাই করতে কথা হয় কুষ্টিয়া বিআরটিএর মোটর যান পরিদর্শক কুতুব উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ০০ দিয়ে যে নম্বরগুলো এই তালিকায় দেখা যাচ্ছে, এই নম্বরগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো ভুয়া নম্বর। এ বিষয়ে অভিযুক্ত কুষ্টিয়া ট্রাফিক অফিসের টিআই-ওয়ান পুলিশ পরিদর্শক ফকরুল ইসলাম বলেন, লাইসেন্সবিহীনসহ নানা কারণে আটক মোটরসাইকেল কোনোভাবেই টাকাপয়সার বিনিময়ে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। এসব অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, নম্বরগুলো ভুয়া নম্বর বলার সুযোগ নেই। কারণ পুলিশ যখন কোনো নম্বরবিহীন গাড়ি আটক করে, তখন সেই গাড়িগুলোর মামলা দিতে হলে আমাদের ব্যবহৃত সফটওয়্যারে এন্ট্রি করার ক্ষেত্রে যেকোনো একটি নম্বর ব্যবহার করতে হয়। এখানেও সেটাই করা হয়েছে। তা ছাড়া টাকা পয়সার বিনিময়ে বৈধ কাগজপত্রসহ নির্ধারিত জরিমানা পরিশোধ ছাড়া আটক কোনো গাড়ি অবমুক্ত করার বিধান নেই।





ছবি গ্যালারী এর আরও খবর

হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান :  পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা

আর্কাইভ