সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাটিরাঙ্গায় ৫লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক
মাটিরাঙ্গায় ৫লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার তাইন্দং এ প্রায় ৫লক্ষ টাকা মূল্যের ৫ভরি বিদেশী স্বর্নসহ মো. ওমর ফারুক (২৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার ২৮মার্চ ভোর সোয়া ৫টায় মাটিরাঙ্গা থানার একটি বিশেষ চৌকস দল ১নং তাইন্দং ইউনিয়নের ৮নং ওয়ার্ড তাইন্দং বাজারস্থ কুটুমবাড়ী রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করে।
এসময় তার সাথে থাকা বিদেশী স্বর্ন সর্বমোট ওজন ৫ ভরি ৪পয়েন্ট, যার বর্তমান বাজার মূল্য
৪লক্ষ ৯৮হাজার টাকা জব্দ ও চোরাকারবারি মো. ওমর ফারুক (২৪), গ্রাম-সিংহপাড়া, ১নং ওয়ার্ড, ২নং তবলছড়ি ইউনিয়ন, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে বাংলাদেশের বিভিন্ন এলাকার চোরচক্রের সদস্যদের থেকে স্বর্ণ নিয়ে এসে প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে থাকে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজ করা হয়েছে। বিধি মোতাবেক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ 