রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার
মাহমুদুল হাছান, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে আগামী ৮ মে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আনোয়ার হোসেনের সাথে মতবিনিময় ২৮ এপ্রিল রবিবার বিকেল ৩ টায় এনাম নাহার মোড় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন বলেন সাংবাদিকরা হলো জাতির বিবেক সাংবাদিকদের কাছে দেশ ও জাতি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ আশা করে। আপনারা বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির জন্য কাজ করবেন। আপনারা জানেন আগামী ৮ মে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমার প্রতীক আনারস, আমি আপনাদের সহযোগিতা আশা করি, এবং আমি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারি সন্দ্বীপ উপজেলাকে একটি আধুনিক সন্ত্রাস ও মাদক মুক্ত উপজেলা হিসাবে গড়ে তুলব। এবং নৌ যাতায়াত আগের চেয়ে বহুগুণ উন্নত হয়েছে আগামীতে আরো যাতে উন্নত করতে পারি তা নিয়ে কাজ করব। তাতে ও আপনাদের সহযোগিতা প্রয়েজন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইলিয়াছ সুমন, সহ সভাপতি আহসান উল্ল্যাহ সজিব, সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক রিদোয়ানুল বারী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, সদস্য মাহমুদুল হাসান, ফখরুদ্দিন রাজী, মঞ্জয় সুত্রধর, মাইনউদ্দীন প্রমুখ।




বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন 