শিরোনাম:
●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পীস চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ●   সংসদের শোকপ্রস্তাব থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার করুন ●   প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন ●   ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত ●   ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ●   নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে : ড. জিয়াউদ্দিন হায়দার ●   কাঁচামাটিয়া নদী মশা উৎপাদনের অভয়াশ্রম ●   কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত ●   গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার ●   ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ●   কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ অনুষ্ঠিত ●   স্বাধীন নারীকে এখনও সমাজ ভয় পায়, তাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় ●   জনপ্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

Daily Sonar Bangla
রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না : পার্বত্য প্রতিমন্ত্রী
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না : পার্বত্য প্রতিমন্ত্রী
৮৩৬ বার পঠিত
রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না : পার্বত্য প্রতিমন্ত্রী

--- খাগড়াছড়ি, ২৮ এপ্রিল ২০২৪ :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতকে অকল্পনীয় গুরুত্ব দিয়ে আসছেন। দেশে সুশাসন বিরাজ থাকায় নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন চলে আসছে। আর সুশাসন না থাকলে এসব কাজের সুযোগই হতো না। মাঠে কৃষি নিয়ে যারা নিবেদিত আছেন তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব এ উন্নয়ন সম্ভব হতো না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

গতকাল রাতে খাগড়াছড়ি সদরের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে ‘মাটিছাড়া নিয়ন্ত্রিত পরিবেশে সবজি চাষাবাদ কলাকৌশল’ শীর্ষক মাঠ দিবস ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সুশাসন বিরাজ করছে। আমরা দক্ষতার সাথে এমডিজি’র লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে পেরেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বুদ্ধিমত্তায় অতিমারি করোনায় বাংলাদেশের নাগরিক অন্যান্য দেশের আগে ভ্যাকসিন নিতে পেরেছে। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি আগে নিজেরা টিকা নিয়েছেন, পরে দেশের নাগরিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় জনগণের কল্যাণ চান। দেশে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনসহ মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের এক ইঞ্চি ফসলি মাটি যেন খালি না থাকে। প্রধানমন্ত্রীর এ ঘোষণা দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। কৃষিজমি যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অধিক খাদ্য ফলানো এবং অপরদিকে কৃষিকাজে নিয়োজিত নিজেকে একজন যোগ্য ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, যার যার জায়গা থেকে প্রত্যেকের কর্মদক্ষতা ও দেশপ্রেমই গড়ে তুলতে পারে স্মার্ট বাংলাদেশ। তিনি বলেন, নতুন নতুন প্রযুক্তি জ্ঞান উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে উন্নত স্তরে পৌঁছে দিতে সক্ষম হবে।

উল্লেখ্য, প্রযুক্তির সাহায্যে মাটিছাড়া নিয়ন্ত্রিত পরিবেশে সবজি চাষাবাদ কলাকৌশল প্রয়োগ করে অধিক ফসল উৎপাদন করা সম্ভব। বিশেষ কেসিং পদ্ধতিতে নেট টব ব্যবহার করে মাটিছাড়া বিষমুক্ত সবজি চাষ করা যায়। নেট টব বীজের শিকড়গুলোকে নিয়ন্ত্রণে রাখে। অর্গানিক ফুড, সেফ ফুড হিসেবে টমেটো, ক্যাপসিকাম, লেটুসপাতা, আলু, গাজর, আম, জাম, লিচু ইত্যাদি এ বিশেষ পদ্ধতিতে ফলন সম্ভব হচ্ছে।

খাগড়াছড়ি কফি ও কাজুবাদাম চাষের প্রকল্প পরিচালক ড. মো. আলতাব হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কৃষি আহ্বায়ক আশুতোষ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষার আহ্বায়ক নিরোৎপল খীসা, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাশিরুল আলম উপস্থিত ছিলেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পীস চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পীস চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত
গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার
স্বাধীন নারীকে এখনও সমাজ ভয় পায়, তাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় স্বাধীন নারীকে এখনও সমাজ ভয় পায়, তাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়
জনপ্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে জনপ্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে

আর্কাইভ