শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » কুষ্টিয়ায় তীব্র গরমে হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগী : ৬০ ভাগ খামার বন্দ
প্রথম পাতা » ছবি গ্যালারী » কুষ্টিয়ায় তীব্র গরমে হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগী : ৬০ ভাগ খামার বন্দ
৩৮৪ বার পঠিত
রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় তীব্র গরমে হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগী : ৬০ ভাগ খামার বন্দ

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় চলছে টানা তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা গিয়ে ঠেকেছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র তাপপ্রবাহের কারনে মারা যাচ্ছে মুরগী, যে কারনে বিপাকে পড়েছে খামারীরা। খাবার ও বাচ্চার বর্ধিত দাম নিয়ে সংকটে থাকা মুরগীর খামারিরা এবার গরমে চরম বেকায়দায় পড়েছেন। টানা তীব্র তাপপ্রবাহের মধ্যে পানি স্প্রে করাসহ মুরগী বাঁচিয়ে রাখতে নানান চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এ পরিস্থিতিতে মুরগীর খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। কুষ্টিয়া সদরের পোল্ট্রি খামারি নয়ন মন্ডল বলেন, খামারে হিট স্ট্রোক করে প্রতিদিনই মুরগী মারা যাচ্ছে। বিদ্যুৎ চলে গেলে মুরগীর মৃত্যুহার বেশি হচ্ছে। মুরগী বাড়ছে কম, ডিমও দিচ্ছে কম। এই গরমের মধ্যে একটি মুরগী তিন কেজি ফিড খেয়ে ১ কেজি ৮শ’ গ্রাম হচ্ছে।
খামারি জামাল উদ্দিন মিলন বলেন, খামারে হিট স্ট্রোক ছাড়াও মুরগী অনেক রোগে আক্রান্ত হচ্ছে। রানীক্ষেতের মতো রোগও হচ্ছে। প্রান্তিক খামারিরা লোকসানের মুখে পড়ছে। বেলা ১১টা থেকে তাপমাত্রা বাড়তে থাকছে, ৩টা-৪টা বাজলে আর ঠেকানো যাচ্ছে না। পানি দিয়ে স্প্রে করে মুরগীর মৃত্যু ঠেকানো যাচ্ছে না। মুরগী ছোট থাকতেই বিক্রি করে দিচ্ছে খামারিরা। এ কারণে বাজারে দামও পাচ্ছেনা তারা। একেকটি শেডে ২০ থেকে ৩০ হাজার টাকা লোকসান হয়ে যাচ্ছে। এ কারণে আমরা সবাই বিক্রি করে দিতে চাচ্ছি। মুরগীর উৎপাদনে আগামীতে চরম বিপর্যয় ঘটার আশঙ্কা করছেন চাষীরা। নিশ্চিত লোকসানের মুখে পড়ছেন তারা।
কুষ্টিয়া জেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু বলেন, এরমধ্যে কুষ্টিয়ার প্রায় ৬০ ভাগ খামার বন্ধ হয়ে গেছে। খাবার, বাচ্চা ও ঔষধের মূল্যবৃদ্ধির পাশাপাশি এখন তীব্র গরমে পোল্ট্রি খামারে উৎপাদন ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ভূগর্ভ থেকে পানি তুলে যে স্প্রে করবে খামারিরা সেই পানিও পাচ্ছে না। পানির স্তরও নিচে নেমে গেছে। খামারিরা দ্রুত বিক্রি করে শেড খালি করে দিতে চাচ্ছে। এতে আগামী মে-জুন মাসে মারাত্মক সংকট সৃষ্টি হতে পারে। এখন থেকে উদ্যোগ না নিলে এই খাত ধ্বংস হয়ে যাবে। দাম নিয়ে চিন্তা না করে উৎপাদন নিয়ে ভাবার কথা বলেন তিনি। তিনি আরো বলেন, উৎপাদন না হলে বাজারের দাম কতো হলো তা নিয়ে চিন্তা করার সুযোগ থাকবে না। তিনি প্রান্তিক খামারিদের প্রণোদনা দেয়ার দাবি জানান। না হলে আমিষের ঘাটতি দেখা দেবে বলে মত দেন তিনি।
কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন হোসেন মণ্ডল বিষয়টি নিয়ে গাঁ এ্যাড়া দিয়ে বলেন, এ সমস্যাতো এতো জটিল নয়। খামারে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার উপায় আছে, তাপমাত্রা নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে, হিট বেশি হলে মুরগী মারা যাবে এটি স্বাভাবিক, তাই পরামর্শ দেয়া হচ্ছে কীভাবে খামারের তাপমাত্রা কমাতে হবে। তিনি বলেন, উপরের শেডে ঠাণ্ডা পানি ছিটাতে হবে। টিনের নিচে সিলিং দিতে হবে। মুরগীকে স্যালাইন খাওয়াতে হবে। ফ্যান দিয়ে বেশি করে বাতাস দিতে হবে।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ

আর্কাইভ