বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » সন্দ্বীপে স্ত্রীকে হত্যার অভিযুক্ত স্বামী গ্রেফতার
সন্দ্বীপে স্ত্রীকে হত্যার অভিযুক্ত স্বামী গ্রেফতার
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের সন্দ্বীপে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক যুবক। স্ত্রী হত্যার দায়ে তাঁকে গ্রেফতার করে জেল হেফাজতে প্রেরণ করা হয়েছে। যুবকের নাম সমর জলদাস(৩৩)। তিনি সারিকাইত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেড়ীবাঁধ এলাকার বাসিন্দা । মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , নিহত ভিকটিম মনিকা জলদাস (২২) এর সঙ্গে ৭ বছর আগে আসামি সমর জলদাসের পারিবারিকভাবে বিয়ে হয়।পরবর্তীতে তাদের মধ্যে সামাজিকভাবে বিবাহ হয় এবং তাদের ৬ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের কিছুদিন পরে ভিকটিম সামান্য অসুস্থ হওয়ায় বিভিন্ন অজুহাতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। সর্বশেষ গত ২০ এপ্রিল সকালে ছানু মেম্বারের নেতৃত্বে একটি বৈঠক হয়। বৈঠকে সমর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে। শালিসী বৈঠকে সমরকে দোষী করে ছানু মেম্বার চড়-থাপ্পর দিয়ে শাসায়। পরবর্তীতে মেম্বারসহ শালিসী বৈঠকের লোকজন চলে গেলে সমর ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে। এ- সংক্রান্ত সন্দ্বীপ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ভিকটিমের মা অনিকা জলদাস বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা সন্দ্বীপ থানার পুলিশ উপ-পরিদর্শক মো.মাঈন উদ্দিন ভূইয়া জানান, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার পর মামলা দায়ের হওয়ার পর স্বামী সমর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল ঘটনার দিন স্থানীয় সাগর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সমর জলদাস জানিয়েছেন,ক্ষিপ্ত হয়ে গলাচেপে শ্বাসরোধে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন পিপিএম জানান, ঘটনার সত্যতা পেয়ে আসামি গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে এবং একদিনের রিমান্ডে এনে জিজ্ঞেসাবাদ সে তার স্বীকারোক্তিতে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে তাই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সাথে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় 