বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদকের বাড়িতে সন্ত্রাসী হামলা ঘটনায় নিন্দা
চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদকের বাড়িতে সন্ত্রাসী হামলা ঘটনায় নিন্দা
চট্টগ্রাম প্রতিনিধি :: মাদার্শা সমিতির সদস্য চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার ও বিশিষ্ট ব্যাংকার হোসাইন মারুফ ইমতিয়াজের সাতকানিয়া উপজেলার মাদার্শাস্থ গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাদার্শা সমিতি সাতকানিয়া চট্টগ্রাম।
সমিতির পক্ষে এক বিবৃতিতে মাদার্শা সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মো. মুফিজুল ইসলাম ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত বিগত ১৭ এপ্রিল গভীর রাতে দুষ্কৃতকারীরা মাদার্শা সমিতির সদস্য, চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার ও বিশিষ্ট ব্যাংকার হোসাইন মারুফ ইমতিয়াজের সাতকানিয়া উপজেলার মাদার্শাস্থ গ্রামের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে। পরে তারা বাড়ির কেয়ারটেকারকে হাত-পা বেঁধে নগদ টাকা ও ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়।
অবিলম্বে ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মাদার্শা সমিতি সাতকানিয়া।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 