শিরোনাম:
●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ : জনদুর্ভোগ ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   রাউজানে লাশ রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » অপরাধ » আনসারের অস্ত্রলুটের ঘটনায় রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৭ জন কারাগারে
প্রথম পাতা » অপরাধ » আনসারের অস্ত্রলুটের ঘটনায় রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৭ জন কারাগারে
২৭০ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আনসারের অস্ত্রলুটের ঘটনায় রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৭ জন কারাগারে

--- বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমায় আনসার বাহিনীর অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন সদস্য সন্দেহে গ্রেপ্তার রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও এক নারীসহ ৭জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটাই বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আসামিরা হলেন : রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকার লাল নুন নোয়াম বম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেকলিয়ান বম (৩২), ছাত্রলীগের সভাপতি
ভান মুন নোয়াম বম (৩৩) , লালমিন বম (৫০), বান্দরবান সদর উপজেলার লাইমি পাড়ার মৃত সিয়াম ময় বমের ছেলে ভানবিয়াক লিয়ান বম (২৩)।

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমায় উপজেলা চত্বর ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছয় আসামি ও সন্ত্রাসবিরোধী আইনে একজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

অপরদিকে দলিয় গঠনতন্ত্র বিরোধী, শৃঙ্খলা- পরিপন্থি, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুন্ন জনিত কর্মকাণ্ডের লিখতে থাকার অভিযোগে গতকাল ২৩ এপ্রিল রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বম(৩৩)কে বহিষ্কার করেছে জেলা কমিটি ।

উল্লেখ্য রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭৮জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছে আদালত।





আর্কাইভ