সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠি ২ উপজেলায় তিন পদে ২৪ জনের মনোনয়ন দাখিল
ঝালকাঠি ২ উপজেলায় তিন পদে ২৪ জনের মনোনয়ন দাখিল
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ২৪ জন প্রার্থী।
রবিবার (২১ এপ্রিল) রাতে জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহা.আ.ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে ঝালকাঠি সদরে ৪ জন ও নলছিটিতে ৩ জন ,ভাইস চেয়ারম্যান পদে ঝালকাঠি সদরে ৩ জন, নলছিটিতে ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান ঝালকাঠি সদরে ৩ জন নলছিটিতে ৫ জন প্রার্থী রয়েছেন।
ঝালকাঠি সদরের চেয়ারম্যান পদে রয়েছেন,খান আরিফুর রহমান, সুলতান হোসেন খান, নুরুল আমিন খান সুরুজ,সৈয়দ রাজ্জাক আলী।ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন,মহিন উদ্দিন তালুকদার (মঈন), সাইদুর রহমান ও লস্কর আসিফুর রহমান দিপু।মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন,ইসরাত জাহান সোনালী, পিনু আক্তার নদী ও উম্মে সালমা।
নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন, তছলিম উদ্দিন চৌধুরী, জি কে মোস্তাফিজুর রহমান ও সালাহউদ্দিন খান সেলিম।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন,জে.এম হাতেম,বদরুল আলম, মনিরুজ্জামান মনির, মফিজুর রহমান শাহিন, হানিফ হাওলাদার ও মিজানুর রহমান লালন শরীফ।মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন, আয়শা আক্তার, জাকিয়া খাতুন সিমা, দিলরুবা মাহমুদ, মোর্শেদা বেগম ও নাছিমা আক্তার।
দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। আপিল ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২ মে। ভোট গ্রহণ ২১ মে।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 