সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রুমা-থানচি ব্যংক ডাকাতির মামলায় আরও ৫ জন রিমান্ডে
রুমা-থানচি ব্যংক ডাকাতির মামলায় আরও ৫ জন রিমান্ডে
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মামলায় গ্রেপ্তার আরও ৫ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে দুই নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।
সোমবার ২২ এপ্রিল সাড়ে ১২ টায় বান্দরবান চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নুরুল হক এই আদেশ প্রদান করেন।
আসামিরা হলেন, থানচির আসে লনসেও বম-১৯, ভাননুন নুয়াম বম (২৩), রোয়াংছড়ির ভাননুন নুয়াম বম(২৩),জেমিনিও বম (২০), রুমার লিয়ান সিয়াম বম (৫৭), ভান নুয়াম থাং বম (৩৭), ভান লাল থাং বম (৪৫) পুলিশ ৫দিনের আবেদন করে শুনানী শেষে ২দিন রিমান্ড ও নারী আসামী লাল রিন ত্লোয়াং বম (২০)।
আদালতের উপ-পুলিশ পরিদর্শক পায়েল পালিত জানান, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় দায়ের করা দুইটি মামলায় গ্রেপ্তার ৭ জনের ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে তাদের আজ আদালতে হাজির করা হলে বিচারক তাদের মধ্যে ৫ পুরুষ আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ২ নারী আসামিকে জেলগেইটে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন।
আসামি পক্ষের আইনজীবী মহতুল হোসাইন যত্ন জানান, রাষ্ট্রপক্ষের দুইটি মামলায় ৭ জনকে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক ও বিশ্লেষণ শেষে ৫ জন পুরুষকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও দুই নারীকে জেল গেইটে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করে আদালত।
এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৬৮ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৬৮ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছে আদালত।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 