শিরোনাম:
●   আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ●   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ●   তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ●   সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি ●   নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০ ●   রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স ●   নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার ●   রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ●   জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ●   কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব ●   গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ ●   পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » অপসংবাদিকতা রোধে সাংবাদিকদের ডাটাবেজ প্রণয়নে কাজ করছে প্রেস কাউন্সিল
প্রথম পাতা » ছবি গ্যালারী » অপসংবাদিকতা রোধে সাংবাদিকদের ডাটাবেজ প্রণয়নে কাজ করছে প্রেস কাউন্সিল
৩১৯ বার পঠিত
সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপসংবাদিকতা রোধে সাংবাদিকদের ডাটাবেজ প্রণয়নে কাজ করছে প্রেস কাউন্সিল

--- হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা জেলা প্রশাসন সিলেটের সহযোগিতায় আজ রবিবার (২১ এপ্রিল) সিলেট সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, জনগণ কী চায় তা সাংবাদিকদের মনে রেখে কাজ করতে হবে। যাতে আগামী দিনেও মানুষ যেন গণমাধ্যম থেকে উপকৃত হয়। সিলেটের সাংবাদিকরা মর্যাদার সঙ্গে কাজ করছেন। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমের গ্রহনযোগ্যতা অক্ষুণ্ণ রাখতে হবে। সেইসাথে অপসাংবাদিকতার হাত থেকে বাঁচতে নীতিমালাতে আরো অনেক কিছু সংযোজনে প্রেস কাউন্সিল কাজ করছে।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সাংবাদিক সমাজ খুব প্রিয় ছিলেন। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমাধ্যম ও সাংবাদিকদের অভিভাবক সংস্থা বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করেন। প্রেস কাউন্সিল জন্মলগ্ন থেকেই সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তৃণমূলের সাংবাদিকতার উন্নয়নে প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার বিষয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল সবসময় আন্তরিক। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আগামীতেও অব্যাহত রেখে সাংবাদিকতার মান ও সামাজিক দায়বদ্ধতার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকতার মান উন্নয়ন, অপসংবাদিকতা রোধে সাংবাদিকদের ডাটাবেজ প্রণয়নে প্রেস কাউন্সিল কাজ করছে। সাংবাদিক সমাজ যেন আরো ভালোভাবে কাজ করতে পারে সেজন্য ডাটাবেজ প্রণয়ন আবশ্যক। জনকল্যাণকর সাংবাদিকতার জন্য সাংবাদিকদের অবশ্যই নীতিমালা ও দেশের প্রচলিত আইন সম্পর্কে জানতে হবে। সেজন্য প্রেস কাউন্সিল আইনটি যুগোপযোগীকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবেই সাংবাদিকতা মাটি ও মানুষের কাজে আসবে।

এ সময় মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ইকু, সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সদ্য সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, মুকিত রহমানি, নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আল কোরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক বিকাল বার্তা’র স্টাফ রিপোর্টার হাফিজুল ইসলাম লস্কর।

গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সাংবাদিকের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

ফজরের নামাজ পড়াতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলেন ইমাম কবীর উদ্দিন

সিলেট :: সিলেটের জৈন্তাপুর উপজেলার টিকরপাড়া মসজিদের ইমাম হাফেজ কবীর উদ্দিনের ফজরের নামাজের ইমামতি করা হলো না। রবিবার (২১ এপ্রিল) ভোরে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হন এবং লক্ষীপ্রসাদ হাওর এলাকায় বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। নিহত ইমাম কবীর উদ্দিন (৩৫)৷ কানাইঘাট উপজেলার বড়চতুল সোনাতলা এলাকায়। তিনি একই এলাকার এবাদুর রহমানের ছেলে।

জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, ফজরের নামাজ পড়াতে জৈন্তাপুরের টিকরপাড়া মসজিদে যাচ্ছিলেন ইমাম হাফেজ কবীর উদ্দিন। পথিমধ্যে বজ্রপাতে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।





ছবি গ্যালারী এর আরও খবর

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান
তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব
সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স
নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার
রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ
কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আর্কাইভ