রবিবার ● ৩১ মার্চ ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » চবি’র সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
চবি’র সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
চট্টগ্রাম :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)-এর “বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল” সম্পন্ন হয়েছে। গতকাল ৩০ মার্চ শনিবার বেলা আড়াইটা থেকে নগরীর জিইসি মোড়স্থ হোটেল দি পেনিনসুলা চিটাগং-এ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিইউসিএজেএএ-এর সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শিমুল।
সভা পরিচালনা ও বিগত এক বছরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন সিইউসিএজেএএ-এর সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন আলমগীর।
বিগত এক বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সাধারণ সদস্যগণের মতামতের ভিত্তিতে প্রতিবেদনসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ৫টা থেকে শুরু হয় ইফতার মাহফিল ও আলোচনা সভা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক ও চবির সাবেক শিক্ষার্থী আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, ভারতীয় দূতাবাসের ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার উদত ঝা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজগর চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, বিভাগের সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী।
সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিভাগের সভাপতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক রওশন আক্তার। ইফতার মাহফিলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দসহ ঢাকা-চট্রগ্রামের শতাধিক অ্যালামনাই সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।




প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত 