সোমবার ● ১ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার স্মরণসভা অনুষ্ঠিত
রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার স্মরণসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: গত ২৯ মার্চ-২০২৪ শুক্রবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাঙামাটি অঞ্চল এর সার্বিক তত্ত্বাবধানে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া স্মরণসভা কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙামাটি অঞ্চল কমিটির সভাপতি ডাঃ সুপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রাক্তন মহাসচিব, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার স্মরণসভা অনুষ্ঠিত হয়।
শুরুতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল কমিটির সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল কমিটির সহ-সভাপতি স্বদেশ বিনয় ভুষন বড়ুয়া, সাধারণ সম্পাদক শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপিকা নেভী বড়ুয়া, রাঙ্গুনিয়া কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক তরুণ কান্তি বড়ুয়া, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ মনোজ কুমার বড়ুয়া, নাভানা কোঃ লিমিটেডের ব্যবস্থাপক রিপন প্রসাদ বড়ুয়া ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব কেন্দ্রিয় কমিটির আইন সম্পাদক বাপ্পি কুমার বড়ুয়া।
প্রধান অতিথি,উদ্বোধক ও বিশেষ অতিথিবৃন্দকে ক্রেষ্ট ও উত্তরীয় দিয়ে সন্মাননা প্রদান করা হয়।
প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার প্রয়াণ সভায় শোক প্রস্তাব পাঠ করেন চন্দনা বড়ুয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙামাটি অঞ্চল কমিটির সহ-সভাপতি অধ্যাপক অনির্বান বড়ুয়া।
সংগঠনের বিভিন্ন কর্মপরিধি ও আগামীর গঠনমূলক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাঙামাটি অঞ্চল এর সাধারণ সম্পাদক শিক্ষক তপন কান্তি বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাঙামাটি অঞ্চল এর সহ-সভাপতি রবীন্দ্র লাল বড়ুয়া ।
প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার প্রয়াণে সভায় শোকসভা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, বৌদ্ধ সমাজকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি করার জন্য যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। উনি জ্ঞানে - প্রজ্ঞায় - মেধা- মননে ও ব্যক্তিত্বে একজন বড় মাপের মানুষ ছিলেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের পতাকাতলে উনি দীর্ঘ ৪৫ বছর ধরে সংগঠনের জন্য কাজ করে মহাসচিবের দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন। ভাগ্যের নিষ্টুর পরিহাস মহাসচিব পদে নিযুক্ত হওয়ার পর অতি অল্প সময়ের মধ্যে উনি আকস্মিকভাবে মৃত্যু বরণ করেন। উনার আকস্মিক প্রয়াণে বৌদ্ধ সমাজ ও সংগঠনের অপুরনীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন। তিনি প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার নির্বাণসুখ কামনায় পূণ্যদান করেন।
এসময় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং বিশেষ অতিথিগণ বক্তব্য রাখেন।
এছাড়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙামাটি অঞ্চল কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের ক্রেষ্ট হাতে তুলে দেন স্মরণসভা অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।
বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া স্মরণসভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙামাটি অঞ্চল কমিটির সহ-সভাপতি অধ্যাপক অনির্বান বড়ুয়া।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 