শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » সিলেটে র‌্যাব-৯ এর অভিযানে ১২ ছিনতাইকারী গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » সিলেটে র‌্যাব-৯ এর অভিযানে ১২ ছিনতাইকারী গ্রেফতার
৩৭৮ বার পঠিত
বুধবার ● ২৭ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে র‌্যাব-৯ এর অভিযানে ১২ ছিনতাইকারী গ্রেফতার

--- হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: সিলেটে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় ১২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সিলেট নগরীর বন্দরবাজার, চৌহাট্টা, মহাজনপট্টি, রেলস্টেশন ও শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বুধবার ২৭ মার্চ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৯ এর মিডিয়া উইং।

গ্রেফতারকৃতরা হলেন : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হালিম (৬০), একই উপজেলার টেকারঘাট গ্রামের নুরুল ইসলামের ছেলে জীবন আহমেদ (২১), পূর্ব নিশ্চিতপুর এলাকার মৃত ছিদ্দিক আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার গুলগাঁও গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আল ইসলাম (৩২), ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে উজ্জল মিয়া (৩৫), একই উপজেলার রাজাপাশা গ্রামের মৃত ফজর আলীর ছেলে জহুর বাদশা (৩২), ছাতক উপজেলার ইসলামপুর গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে সোহেল আহমেদ (৩৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে রুয়েল (২৫), সিলেটের বিমানবন্দর থানাধীন চৌকিদেখি এলাকার মস্তর আলীর ছেলে ছালিম চৌধুরী, কোতোয়ালি থানাধীন ছড়ারপাড় এলাকার ময়না মিয়ার ছেলে মো. জিহাদ আহমেদ (১৬), গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে বাবুল (২৫) ও পঞ্চগড় সদর থানাধীন নিমনগর গ্রামের কালা মিয়ার ছেলে জাকির ওরফে ইমন (২০)।

র‌্যাব জানায়, পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেটে কিশোর গ্যাং, চাঁদাবাজ, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বেপরোয়াভাবে বৃদ্ধি পাচ্ছে। ছিনতাইকারীরা টাকা-পয়সা, ব্যাগ, মোবাইল, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। তাই ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে র‌্যাব-৯, সিলেট গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।

র‌্যাব-৯ আরও জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আসন্ন ঈদে সিলেটবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে সিলেটে আগত ও সিলেট হতে পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া ব্যক্তিরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এ লক্ষ্যে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সিলেট সেনানিবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সমরাস্ত্র প্রদর্শনী

সিলেট :: সিলেটের সেনানিবাসে মঙ্গলবার ২৬ মার্চ সমরাস্ত্র প্রদর্শনী ২০২৪-এর উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল। সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদিসমূহ জনসাধারণের প্রদর্শনের আয়োজন করা হয়। এই সমরাস্ত্র প্রদর্শনী সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি সর্বসাধারণের জন্য আগামী ৩০ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত উন্মুক্ত থাকবে। সমরাস্ত্রের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও পাবর্ত্য চট্টগ্রামে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানসহ দেশগঠন ও আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানও বর্ণিত প্রদর্শনীতে উপস্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট ও জালালাবাদ সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সিলেট অঞ্চলের বেসামরিক সরকারী কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেটে শহীদদের প্রতি বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের শ্রদ্ধাঞ্জলি

সিলেট ::মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

২৬ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠুর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে সংগঠনের উপদেষ্টা এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক প্রভাষক ডা. আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. ফিরোজ আহমেদ ও জয়দীপ চক্রবর্ত্তী প্রমুখ উপস্থিত ছিলেন ।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ