শিরোনাম:
●   রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
৩২২ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। আজ ২৬ মার্চ ২০২৪ সকাল ১০টায় রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত অস্থায়ী স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী কল্যাণ সমিতি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রাবিপ্রবি প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক গৌরব চাকমা ও রাবিপ্রবি একাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার মাহবুব আরা উপস্থিত ছিলেন । এছাড়া সভায় ব্যবসায় অনুষদ এর ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক আব্দুল গফুর এবং কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) বর্না চাকমা বক্তব্য প্রদান করেন। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবিপ্রবি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ডীন ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ধীমান শর্মা।
ভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যের শুরুতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। সেইসাথে তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ত্রিশলক্ষ শহীদ এবং মুক্তিযুদ্ধে নির্যাতিত দুই লক্ষ মা বোনের প্রতি সম্মান প্রদর্শন করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণ ও ২৬ শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি নেয়। এক সাগর রক্তের বিনিময়ে, ত্রিশ লক্ষ জীবনের বিনিময়ে, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই সোনার বাংলাদেশ, আমাদের লাল সবুজের পতাকা পেয়েছি। তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের এই দেশকে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। এ স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের ন্যায়ের পথে চলা উচিত। আমরা ন্যায়বান হবো, আমাদেরকে সরকার যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বগুলো আমরা সুষ্ঠুভাবে পালন করবো।
তিনি আরো বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, তারা এই দেশ গড়ার কাজে যাতে সহযোগিতা করতে পারে ও বেড়ে উঠতে পারে, সেই বিষয়ে আমরা সচেষ্ট হবো। আমাদের দায়িত্ব হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে গড়ে তোলা ও শিক্ষিত করে গড়ে তোলা। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই প্রাণান্ত চেষ্টা করবো।
প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য সারাদেশে অনেক বধ্যভূমি সৃষ্টি হয়েছে। শত ত্যাগ তিতিক্ষা আর ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা আমাদের সকলকে উপলব্ধি করতে হবে। স্বাধীনতা যুদ্ধে শহীদের প্রতি সম্মান রেখে, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, আমরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবো।
আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন

আর্কাইভ