মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ২৬ মার্চ সকাল ৮ টায় এ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, আওয়ামীলীগের অঙ্গ সংগঠন, ঘোড়াঘাট সরকারি কলেজ, সরকারি-বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডা. মোহাম্মাদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মাঠে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণের আয়োজন এবং শেষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদেরকে উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উপহার দেয়া হয়।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 