মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত
সিলেটে ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে সিসিক। সিসিক কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে সোমবার (২৫ মার্চ) অভিযান পরিচালনা করা হয়। নয়াসড়ক, কাজিটুলা ও তার আশেপাশের এলাকায় রাস্তায় নির্মাণ সামগ্রী রাখাসহ ফুটপাত দখল করে ওয়ার্কশপ ও রেস্তোরাঁ দোকান উচ্ছেদ করে আভিযানিক দল। এসময় নগদ ২২ হাজার ৫শ টাকা অর্থদ- করা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করে পথচারি হাটাচলার ব্যবস্থা গ্রহণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার নয়াসড়ক, কাজিটুলা ও তার আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে সিসিক কর্তৃপক্ষ। সিলেট মহানগর পুলিশের একটি আভিযানিক দল ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এ অভিযানে অংশগ্রহণ করেন।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 