রবিবার ● ১০ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকাপ্রকাশ ও ইমপ্যাক্ট এশিয়ার সমঝোতা স্মারক
ঢাকাপ্রকাশ ও ইমপ্যাক্ট এশিয়ার সমঝোতা স্মারক
মিডিয়া-টেকনোলজি ভিত্তিক স্টার্টআপ কোম্পানি ইমপ্যাক্ট এশিয়া ও অনলাইন গণমাধ্যম ঢাকাপ্রকাশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ৯ মার্চ শনিবার ঢাকাপ্রকাশ কার্যালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইমপ্যাক্ট এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কো-ফাউন্ডার মামুন রশিদ ও ঢাকাপ্রকাশের ম্যানেজিং ডিরেক্টর শাহাদৎ জামান সাইফ। অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকাপ্রকাশের ভারপ্রাপ্ত সম্পাদক রবিউল ইসলাম, ইমপ্যাক্ট এশিয়ার ডিরেক্টর আফরোজা জোয়ার্দার।
সমঝোতা অনুযায়ী, ইমপ্যাক্ট এশিয়ার ক্যারিয়ার ও মোটিভেশনাল শো ‘করপোরেট হ্যাকস’ প্রচারের অংশীদার হিসেবে কাজ করবে ঢাকাপ্রকাশ।
উল্লেখ্য, এই শোতে ক্যারিয়ার ও স্কিল ডেভেলমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন বৈশ্বিক করপোরেট ব্যক্তিত্ব জেএলএল-এর (এশিয়া প্যাসিফিক) সিনিয়র ডিরেক্টর এ এইচ এম সাইফ।
প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতে যৌথভাবে আরও কাজ করবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন ইমপ্যাক্ট এশিয়া ও ঢাকাপ্রকাশের কর্মকর্তারা।




বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে 