শিরোনাম:
●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ ●   অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ●   তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ ●   নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ●   পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প ●   রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি ●   রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন ●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি
ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
৪৩৮ বার পঠিত
সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

--- রাঙামাটি :: “হাত খরচের টাকা বাঁচিয়ে, সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণ করি” স্লোগানে ২০১৬ সালে পার্বত্য রাঙামাটিতে যাত্রা শুরু করা তরুণদের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প (ইয়ুথ)-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে।
দিনটি ঘিরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও কেক কাটা ছাড়াও অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ আলোচনা সভা।
হাত খরচের টাকা বাঁচিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের স্বপ্ন পুরণ করি’ এই শ্লোগানে দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের কর্মসূচি হাতে নিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। কলেজ বিশ্ববিদ্যালয় ও স্কুল পর্যায়ের কিছু ত্যাগী তরুণ এই অসীম সাহসি পদক্ষেপ নিয়ে প্রাথমিকভাবে ২১জন শিশুকে নিয়মিত শিক্ষা উপকরণ দিতে থাকে। পর্যায়ক্রমে সংখ্যা বাড়ি শিশু সংখ্যা ৬৫জনে বর্ধিত করে নিয়মিত তাদের শিক্ষা উপকরণ দিয়ে যাচ্ছে তারা।
প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে শনিবার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে ২শতাধিক শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার পর আলোচনা সভা, পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে- রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলার সভাপতি মনসুর আহম্মেদ মান্না উপস্থিত ছিলেন।
ইয়ুথ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ম্যারিলিন এনি মারমা।
এসময় বক্তারা বলেন, বিশ্ব সভ্যতা আজ যে পর্যায়ে এসে পৌঁছেছে তা শিক্ষা এবং তরুণদের ত্যাগের কারণেই সম্ভব হয়েছে। বক্তারা বলেন, আমাদের দেশ অর্ননীতিতে দুর্বল হওয়া সহ সামাজিক নানা প্রতিবন্ধকতার কারণে এখনও বিপুল সংখ্যক শিশু শিক্ষার বাইরে থাকছে। অথচ উন্নত জাতি গড়তে দেশের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসার কোনো বিকল্প নেই।
দরিদ্র পিড়ীত অভিভাবকরা যাতে অর্থাভাবে তার শিশুটির পড়ালেখা বন্ধ করে না দেয়, সে বিষয়ে সকল সচেতন মানুষকে আন্তরিক হতে হবে। ইয়ুথ এই কাজটি করে জাতির এগিয়ে চলার গতিকে বেগবান করছে। এই সংগঠনের পৃষ্ঠপোষকতায় সকল পর্যায়ের বিদগ্ধ ব্যক্তিদের এগিয়ে আসা উচিৎ; এই প্রক্রিয়াতেই আমরা একটি আলোকিত জাতি গড়ে তুলতে সক্ষম হবো।
আলোচনা সভার পর ইয়ুথ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
পরে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীরাসহ অংশ নেওয়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও ৬৫জন সুবিধাবঞ্চিত শিশুকে মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

আর্কাইভ