সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সন্দ্বীপে পিকনিকের ট্রাক উল্টে আহত-৯
সন্দ্বীপে পিকনিকের ট্রাক উল্টে আহত-৯
মাহমুদুল হাছান, সন্দ্বীপ প্রতিনিধি :: সন্দ্বীপে একটি পিকনিকের ট্রাক উল্টে ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, জানা গেছে ২৪ এপ্রিল ৩ নং গাছুয়া ইউনিয়নের ৪/৫/৬ নং ওয়ার্ডের এলাকা কাশেম মার্কেট থেকে কয়েকটি গাড়ি রহমতপুর নতুন চরে সাগর পাড় এলাকার দিকে সকাল ১০ টার দিকে রওনা দেন, এক্সিডেন্ট হওয়া গাড়িটি রহমতপুর বেড়িবাঁধ পাড় হলে ডিজেগানের সাথে গাড়িতে থাকা ছেলেরা লাফালাফি করতে থাকলে গাড়িটি উল্টে যায় এতে ৯ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে বেলা ১২ টায় ভর্তি করানো হয়, তারা হলেন মহব্বত (২৫),সাইমুম (১৬), ফাহাদ (২২),রাফি( ১২), ও সাইদুর রহমান (১২) তাদের মধ্যে প্রথম ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান, আর শেষের তিনজন কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে, সন্দ্বীপ মেডিকেল সেন্টারের ম্যানোজার শরিফ সাইফুল্লাহ বলেন ট্রাক উল্টে যারা এখানে এসেছে আমাদের এখানে ৬ জন তাদের মধ্যে তিনজন কে আমরা ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। অপর দিকে বেলা ১ টার দিকে ট্রাকের ড্রাইভার ও মোবারক ও ইকবাল নামে আরো ৩ জনকে সন্দ্বীপ স্বর্নদ্বীপ মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়েছে। আহতদের সবার বাড়ি গাছুয়া ইউনিয়নে। গাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা জানান, কাশেম মার্কেট থেকে যে পিকচার রহমতপুর এলাকায় গেছে ট্রাক দু্র্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শে আমি ঘাটে গিয়ে চট্টগ্রাম পৌঁছানোর ব্যবস্হা করছি, বর্তমানে এলাকায় কান্নার রোল পড়ে গেছে।




রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সাথে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন 