শুক্রবার ● ১৯ মে ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » মসজিদ থেকে বের হয়ে দেখেন অটোরিকশাটি নেই
মসজিদ থেকে বের হয়ে দেখেন অটোরিকশাটি নেই
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে জুমার নামাজ আদায় করতে মসজিদে যাওয়া দুই ব্যক্তির সিএনজি চালিত অটোরিকশা ও বাইক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় উপজেলার হলদিয়া ও নোয়াজিষপুর ইউনিয়নে পৃথক চুরির ঘটনা দুটি সংঘটিত হয়। জানা যায়, উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গর্জনীয়া মাদরাসা জামে মসজিদ সংলগ্ন গর্জনীয়া ইউনুচ বিল্ডিং’র সামনে সিএনজি চালিত অটোরিকশা (চট্টগ্রাম-থ- ১৩-২১২৩) রেখে নামাজ আদায় করতে যান চালক মো. আব্দুর রাজ্জাক। নামাজ শেষে বের হয়ে দেখেন অটোরিকশাটি সেখানে আর নেই। ক্ষতিগ্রস্ত মো. আবদুর রাজ্জাক হলদিয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গর্জনীয়ার বাগান বাড়ির আবদুল জব্বারের ছেলে। অন্যদিকে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ফতেহ নগর আইনুল ইসলাম মাদরাসা মাঠে ১২৫সিসি ডিসকভার ব্রান্ডের মোটরসাইকেলটি (চট্টমেট্রো-হ-১৮-১৯৪৮) পার্কিং করে মাদরাসা সংলগ্ন মসজিদে নামাজ পড়তে যান মো. ইসমাইল। নামাজ শেষে বের হয়ে পার্কিং করা স্থানে গিয়ে দেখতে পান বাইকটি আর নেই। পরে তিনি রাউজান থানায় একটি অভিযোগ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ইসমাইল নোয়াজিষপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ওসমান গণির ছেলে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ‘রাউজানে পৃথক চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’




হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড 