শনিবার ● ২২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ
ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রস্তাবিত জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী সংস্থা “পল্লী বিকাশ সহায়ক সংস্থা (পিবিএসএস)” এর উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২১ এপ্রিল বিকেলে ঘোড়াঘাট উপজেলার বারপাইকেরগড় দরগা বাজার এলাকায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠি হয়। এতে সংস্থা স্থাপন প্রস্তুতি কমিটির সভাপতি মোহাম্মদ সুলতান কবির এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানীগঞ্জ সরকারি দ্বিতীয় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক আহবায়ক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, বারপাইকেরগড় দরগা কমিটির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, শেখালীপাড়া জোনাক উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, আব্দুল মান্নান প্রমুখ। এ সময় আশেপাশের এলাকার অসহায় ও দুঃস্থ অর্ধশতাধিক পরিবারে ঈদ সামগ্রী হিসেবে লাচ্ছা, চিনি, মুড়ি ও গুড়ো দুধের প্যাকেট বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সংস্থার সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় সদস্য আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, আজিজার রহমান, ফিরোজ কবির সহ অনেকে উপস্থিত ছিলেন।




নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন 