শিরোনাম:
●   পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ ●   অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ●   তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ ●   নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ●   পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প ●   রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি ●   রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন ●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো
ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ২২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রামপুলিশদের মাঝে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ঈদ সামগ্রী বিতরণ
প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রামপুলিশদের মাঝে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ঈদ সামগ্রী বিতরণ
৩৩১ বার পঠিত
শনিবার ● ২২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রামপুলিশদের মাঝে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ঈদ সামগ্রী বিতরণ

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে একশো ২০জন গ্রামপুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ থানা চত্ত্বরে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ী, লুঙ্গী বিতরণ করা হয়।
মাননীয় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার পক্ষ থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত সকল গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেল মোঃ সুমন মিয়া, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান পিপিএম-সেবা ও থানায় কর্মরত সকল পুলিশ সদস্যবৃন্দ।
ঈদ সামগ্রী বিতরণের সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুমন মিয়া, বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। তাছাড়া সামনে ঈদ, এলাকায় যেন চুরি, ছিনতাইসহ কোন ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য ইউপি চেয়ারম্যানদের সাথে আলাপ করে তাদেরকে কাজে লাগিয়েছি। তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কষ্ট করে কাজ করে যাচ্ছে। তাদের এই কাজে উৎসাহ জোগানোর জন্য ঈদ উপলক্ষে ঈশ্বরগঞ্জ থানার পক্ষ থেকে গ্রাম পুলিশ সদস্যদেরকে উপহার দেওয়ার উদ্যোগ নেয়া হয়।

বিনামূল্যে পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করলো জনতার ঈশ্বরগঞ্জ

ঈশ্বরগঞ্জ :: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহারের নতুন পোশাক এবং অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ -অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ছিন্নমূল এসব মানুষের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনটি।
সরজমিনে দেখা গেছে, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে মাঠে বিনামূল্যে ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণের ব্যানারে শিশুদের মাঝে শার্ট, টি-শার্ট, প্যান্ট, জামা,পাঞ্জাবি বিতরণ করছেন। সঙ্গে ছিল সেমাই, চিনি, তেল, সাবান, পেঁয়াজ ও চিপস পিঠাসহ নানা রকমের ঈদসামগ্রী। বিক্রেতার মতো দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবীরা। ক্রেতা অসহায় মানুষ। বিনামূল্যেই সেগুলো নিতে পারছেন সবাই। এতে খুবই খুশি ওই এলাকার নিম্নবিত্তরা। ঈদে নতুন জামা পেয়ে উচ্ছ্বসিত শিশুরাও।
ঈদ সামগ্রী নিতে আসা বিধবা শিউলি বেগম বলেন, জনতার ঈশ্বরগঞ্জ আমাকে তেল, সেমাই, চিনি,সবান ও দুধসহ এক ব্যাগ বাজার দিছে। ঈদের পোলাপানরে সেমাই রান্না করে দিমু। তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাদের বাঁচিয়ে রাখুন।
জোনাকি আক্তার নামে এক শিশু ঈদের নতুন পোশাক পেয়ে বলেন, ঈদের নতুন পোশাক পেয়ে আমি খুব খুশি।ঈদের দিন এই জামা পড়ে বান্ধবীদের সাথে ঘুরাঘুরি করবো।
জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনের স্বেচ্ছাসেবক বায়েজিদ হাসান বলেন,২০২১ সালে আমাদের সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা বিনামূল্যে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। এবারও আমরা ৫০ জন এতিম,মিসকিন ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক এবং ৫০ টি দুস্থ-অসহায় পরিবারকে তেল,চিনি,সেমাই, সাবান,চিপস পিঠা,গুঁড়া দুধ,পেঁয়াজসহ ঈদ সামগ্রী বিতরণ করেছি। যে হাসিতে তৃপ্তি মেলে সেই হাসির লক্ষ্যে কাজ করছে জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবক টিম।
ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন রিপন, সংগঠনের প্রতিষ্ঠাতা এহছানুল হক, দৈনিক আজকের পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন রানা, মডারেটর বায়েজিদ হাসান, আশরাফুল আলম হৃদয়, তাসকিন আহমেদ হৃদয়, শোয়াইব আহমেদ, সাইফুল ইসলাম মাদানিসহ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।





ছবি গ্যালারী এর আরও খবর

পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আর্কাইভ