বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে ছাত্রলীগের দুটি বাসে ককটেল নিক্ষেপ
ঝালকাঠিতে ছাত্রলীগের দুটি বাসে ককটেল নিক্ষেপ
গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঢাকায় কেন্দ্রীয় সম্মেলন শেষে ফেরার পথে ঝালকাঠিতে ছাত্রলীগের দুটি বাসে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ককটেল নিক্ষেপে আহত হয়েছে ছাত্রলীগের ছয় নেতাকর্মীরা বলে জানাযায়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৯টায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি টেম্পুস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাস দুটিতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন। তারা ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শেষে ঢাকা থেকে ঝালকাঠি ফিরছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু অভিযোগ করে বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শেষ করে দুটি বাসে আমরা ঝালকাঠি ফিরছিলাম। পথে ব্র্যাকমোড় ব্রিজের ওপর এলে বাস দুটিকে লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে ছয় নেতাকর্মী আহত হন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ওরা দেশব্যাপী অরাজকতা শুরু করেছে। আমাদের হত্যার উদ্দেশে বাসে ককটেল মেরেছে। আমরা আইনি ব্যবস্থা নেবো।
ঘটনার পরপরই হামলার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
৭ ডিসেম্বর সকাল ১১টায় পর্যন্ত উক্ত ঘটনায় মামলা ও কেউ গ্রেফতার হয়নি। তবে জেলা বিএনপির অঙ্গসংগঠন সহ সকল নেতাকর্মিরা গ্রেফতার আতংকে রয়েছে।
এব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, ছাত্রলীগের বাসে ককটেল জাতীয় বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে। আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি। পরীক্ষা-নিরীক্ষার পরে বোঝা যাবে আসলে কোনো জাতীয় বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছিল। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আইনি ব্যবস্থা নিয়ে অপরাধীদের গ্রেফতারের অভিযান চালানো হবে।




কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো
গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে
ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি
সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো 