রবিবার ● ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিপুল জনপ্রিয় গীতিকবি ফজল-এ খোদা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন
বিপুল জনপ্রিয় গীতিকবি ফজল-এ খোদা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিপুল জনপ্রিয় ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকবি ফজল-এ খোদা।
আজ রবিবার ভোর ৪টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
তার মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে জানিয়েছেন ফজল-এ খোদার ছেলে সজীব ওনাসিস।
‘সালাম সালাম হাজার সালাম’ গানটি বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ১২তম স্থানে ছিল।
তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘ভালোবাসার মূল্য কতো’, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে’ ইত্যাদি।
তিনি বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন ১৯৬৩ সালে। এর পরের বছর টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ঢাকা বেতারের সাবেক এই আঞ্চলিক পরিচালক শিশু-কিশোরদের সংগঠন শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা পরিচালকও ছিলেন।
১৯৪১ সালের ৯ মার্চ পাবনার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন এই বরেণ্য গীতিকবি।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট 