রবিবার ● ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে সুরমা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
বিশ্বনাথে সুরমা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকার সুরমা নদী থেকে আব্দুল মালেক (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ রবিবার ৪ জুলাই সকালে সুরমা নদীতে লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, আব্দুল মালেক বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাজপুর গ্রামের মৃত জয়দুল্লার ছেলে বলে জানা গেছে।
এব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে লামাকাজী এলাকাস্থ সুরমা নদীতে নৌকার উপর আব্দুল মালেকসহ কয়েকজন জুয়া খেলছিলো। এসময় গ্রামের লোকজন গরু চোর সন্দেহে চিৎকার করলে অন্যরা নদীতে সাতার কেটে পালিয়ে গেলেও মালেক পানিতে তলিয়ে মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই বলে জানান তিনি।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি 