শিরোনাম:
●   রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্বত্য চট্টগ্রামে ‘ভাগ করো শাসন করো’ নীতি প্রয়োগ করছে শাসকগোষ্ঠি
প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্বত্য চট্টগ্রামে ‘ভাগ করো শাসন করো’ নীতি প্রয়োগ করছে শাসকগোষ্ঠি
৫৩৬ বার পঠিত
শনিবার ● ১২ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রামে ‘ভাগ করো শাসন করো’ নীতি প্রয়োগ করছে শাসকগোষ্ঠি

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ-মুল এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া এলাকায় সেটলার বাঙালি কর্তৃক প্রাণময় চাকমা ও দোয়েল বিকাশ চাকমার জমি বেদখলের প্রতিবাদে ও বেদখলকারীদের শাস্তি প্রদানের দাবিতে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল)।
শুক্রবার ১১ নভেম্বর ২০২২ দুপুর ১টার সময় ইউপিডিএফ’র রাঙামাটি জেলা ইউনিটের উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে ইউপিডিএফ’র রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক নির্ণয় চাকমার সভাপতিত্বে ও নীতি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ধর্মশিং চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি নিকন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি রিমি চাকমা।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ৬ নভেম্বর একদল সেটলার বাঙালি রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় প্রাণময় চাকমা ও দোয়েল বিকাশ চাকমার ৪ একর পরিমাণ জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করেছে। গ্রামবাসীরা ঘটনাটি প্রশাসনকে জানালেও এখনো ভূমি বেদখলকারী সেটলারদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে নানা কৌশলে পাহাড়িদের ভূমি বেদখল নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কখনো সেটলার বাঙালি লেলিয়ে দিয়ে, কখনো উন্নয়ন, কখনো পর্যটন, কখনো রাষ্ট্রীয় বহিনীর ক্যাম্প স্থাপন, কখনো রাবার বাগানের নামে এই ভূমি বেদখল চলছে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ভূমিহীন করে তাদেরকে নিজ ভূমি থেকে উচ্ছেদ করতেই শাসকগোষ্ঠি এই হীন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
বক্তারা বান্দরবানের লামায় রাবার কোম্পানি কর্তৃক সেখানকার ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুম ভূমি বেদখল প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, বান্দরবান জেলা পরিষদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র ভূমি লিজ বাতিলের সুপারিশ সত্ত্বেও সরকার এখনো তা কার্যকর করেনি। উপরন্তু সরকার ও প্রশাসন ভূমি দস্যু রাবার কোম্পানির পক্ষাবলম্বন করে ম্রো ও ত্রিপুরাদের উচ্ছেদে মামলা, হামলাসহ নানা হয়রানি অব্যাহত রেখেছে।
বক্তারা বলেন, এদেশের শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রামে ‘ভাগ করো শাসন করো’ নীতি প্রয়োগ করে পাহাড়িদের অধিকার বঞ্চিত রাখার নীলনক্সা বাস্তবায়ন করে যাচ্ছে। তার জন্য জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন বাধাগ্রস্ত করতে রাষ্ট্রীয় দমন-পীড়ন ছাড়াও ভ্রাতৃঘাতি সংঘাত উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে বরকলের ভূষণছড়ায় সেটলার কর্তৃক বেদখলকৃত দুই পাহাড়ি গ্রামবাসীর জমি ফিরিয়ে দেওয়া ও বেদখলকারী সেটলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পার্বত্য চট্টগ্রামে সকল ধরনের ভূমি বেদখল বন্ধ করা এবং পাহড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি প্রদানের দাবি জানান।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

আর্কাইভ