শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে ●   সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা ●   সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা ●   জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   আমি প্রতিহিংসার রাজনীতি করিনা : জুঁই চাকমা ●   রাঙামাটি পৌর কর্তৃপক্ষ দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন : জুঁই চাকমা ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা ●   আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি ●   এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয় ●   সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা
ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

Daily Sonar Bangla
শনিবার ● ১২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ’র ৯ম বর্ষপূর্তি উদযাপন
প্রথম পাতা » ছবি গ্যালারী » সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ’র ৯ম বর্ষপূর্তি উদযাপন
৮১৬ বার পঠিত
শনিবার ● ১২ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ’র ৯ম বর্ষপূর্তি উদযাপন

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ব্যতিক্রমী আয়োজনে সীতাকুণ্ড উপজেলার মানবিক ও রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৯ম বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠান উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব লালানগর এলাকায় সংগঠনের সভাপতি ফজল করিমের সভাপতিত্বে এবং প্রভাষক নাজিম উদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ।
সকালে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড হেলথ্ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের উপদেষ্টা হাজী মোঃ ইউসুফ শাহ্, আলী আজগর মাসুদ, বারৈয়াঢালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফর উদ্দিন, গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ফয়সাল ভূইয়া, উপদেষ্টা লায়ন মোর্শেদ হোসেন, ফটিকছড়ি ব্লাড ডোনেট ক্লাবের সদস্য আতিকুর রহমান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল দাশ, সি-প্লাস টিভি’র সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, দৈনিক তৃতীয় মাত্রা’র মিরসরাই প্রতিনিধি ও সংগঠনের সদস্য আকতার হোসেন।

৯ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে ফটিকছড়ি কসমেটিকস খতনা সেন্টারের সার্বিক সহযোগীতায় লালানগর এলাকার ২৯ জন শিশুকে খতনা করা হয়।
এসময় যুব সমাজকে মাদক, ইভটিজিং ও মোবাইল গেইমস থেকে দূরে রাখতে সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের সৌজন্যে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব লালানগর’কে টি-শার্ট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন ও উপজেলার বিভিন্ন এলাকার ৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

১৪তম শান্তি নীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ২৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭৪০জন শিক্ষার্থী

মিরসরাই :: মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৪তম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) একযোগে উপজেলার ১৪টি কেন্দ্রে সকাল ১০ঘটিকা থেকে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে মিরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ২৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ১ম শ্রেণির ২৯৪জন, ২য় শ্রেণির ৫২২জন, ৩য় শ্রেণির ৬৩৮জন, ৪র্থ শ্রেণির ৮৯২জন, ৫ম শ্রেণির ১০৫৭জন, ৬ষ্ঠ শ্রেণির ৬১৮জন, ৭ম শ্রেণির ৬২৪জন, ৮ম শ্রেণির ৬৫১জন, ৯ম শ্রেণির ৩২৬জন এবং ১০ম শ্রেণির ১১৮জনসহ সর্বমোট ৫৭৪১ ছাত্র-ছাত্রী।

১৪ তম শান্তি নীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায়
পরীক্ষা নিয়ন্ত্রক মীরসরাই কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আফছার এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিঃ আশরাফ উদ্দিন সোহেলের সার্বিক তত্ত্বাবধায়নে বৃত্তির আহবায়ক রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের প্রভাষক একরামুল হক ও সদস্য সচিব মোহাম্মদ আবু সায়েদসহ ১৪টি কেন্দ্রে আলাদা কেন্দ্র সচিব ও সহকারী কেন্দ্র সচিব এবং ২৪১জন হল পরিদর্শক এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক সদস্য পরীক্ষা গ্রহণের যাবতীয় দায়িত্ব পালন করেন।

এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, মীরসরাই উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, নোয়াখালী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান সুজন, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, বারইয়ারহাট কলেজের প্রভাষক বোরহান উদ্দিন, নিজামপুর কলেজের প্রভাষক জসীম উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাইয়ের পরিচালক লায়ন এজেড এম সাইফুল ইসলাম টুটুল, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহমেদ, অভিযান ক্লাবের সহ-সভাপতি মোঃ শওকত, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, দক্ষিণ আমবাড়ীয়া যুব সংঘের সম্পাদক শহীদুল ইসলাম, সাংবাদিক মাঈন উদ্দিন, আনোয়ার হোসেন, জাফর আহম্মদ, মোশাররফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০০৪ সালে শান্তি নীড় প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১৪বছর অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
একটা  গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল  কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা
জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন

আর্কাইভ