মঙ্গলবার ● ১ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কাউন্সিল এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহবী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আবুল কালাম আজাদ, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার, নওগাঁ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০৪ জন জীবিত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং ১২০ জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শুধু ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি 