শিরোনাম:
●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা ●   আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি ●   এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয় ●   সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের প্রচারণা আমি যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি : জুঁই চাকমা ●   গণ-অভ্যুত্থনের পর আমি রাঙামাটি জেলাবাসির জন্য দল-মত নির্বিশেষে কাজ করেছি : জুঁই চাকমা ●   ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে : জুঁই চাকমা ●   প্রগতিশীল ও নারীর স্বাধীনতার পক্ষে গণতন্ত্রে বিশ্বাসী তাদের জুঁই চাকমার পাশের দাাঁড়ানোর আহবান ●   আপনারা যোগ্য ও ভালো মানুষকে ভোট দিবেন যাতে আপনাদের পরবর্তী আর পস্তাতে না হয় ●   রাঙামাটি জেলাবাসী তথা লংগদু উপজেলা বাসি ধর্মীয় বিভাজনে বিভক্ত নয় ●   প্রচারণার ২য় দিনে জুঁই চাকমার সুবলং বাজারে জনসংযোগ ●   কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক ●   আমি নির্বাচিত হলে ঘুষ বাণিজ্য বন্ধ করে মেধার ভিত্তিতে সকল সরকারি চাকুরী প্রদানের ব্যবস্থা গ্রহণ করব : জুঁই চাকমা ●   কাইন্দ্যা এগজ্যাছড়িতে মহা সংঘদান পূণ্যানুষ্ঠানে জুঁই চাকমার অংশ গ্রহন ●   খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ●   প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন ●   ১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ১ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী আটক
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী আটক
৩০৭ বার পঠিত
মঙ্গলবার ● ১ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী আটক

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে মিরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব গোভনিয়া প্রকাশ আমবাড়ীয়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে সাদিয়াকে যৌতুকের জন্য হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ করছেন তার পরিবার। সাদিয়া সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার খান সাবের মেয়ে। মৃত্যুর ঘটনায় সাদিয়ার স্বামী তাজুল ইসলাম রুবেলকে বিকেলে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, ৪ বছর আগে মিরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব গোভনিয়া প্রকাশ আমবাড়িয়া এলাকার সিরাজুল হকের ছেলে তাজুল ইসলাম রুবেলের সাথে সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কাজীপাড়ার খানসাবের মেয়ে সাদিয়া আক্তারের সাথে ৭ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। উসুল বাবদ ছিল ১ লক্ষ ৫০ হাজার টাকা।
সাদিয়ার মামী মর্জিনা আক্তার বলেন, সোমবার সকাল ১০ টার দিকে সাদিয়া তার মাকে ফোন বলেন আজকের মধ্যে ৯০ হাজার টাকা না দিলে আমাকে মেরে ফেলবে। তখন তার মা বলেন আমার কাছেতো টাকা নাই অন্যজনের কাছ থেকে টাকা নিয়ে বুধবারের মধ্যে দিয়ে আসবো।
মর্জিনা আরো বলেন, এরপর দুপুরে দোকানের লোকজন এসে আমাকে বলে আপনার ভাগনী আত্মহত্যা করেছে। তখন আমি গিয়ে দেখি খাটের উপর একটা মোড়ার উপর এক পায়ের হাঁটু বাঁকা অবস্থায় আছে। আত্মহত্যা করলে মোড়াতো সরে যাওয়ার কথা। সে যদি আত্মহত্যা করতো দরজা ভেতর থেকে লাগানো থাকার কথা এবং দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করার কথা। দরজারতো কোন ক্ষতি হয়নি। বিয়ের ৪ মাস পর স্বামী তাজুল ইসলাম ওমানে চলে যায়। গত ১৫ দিন আগে দেশে ফিরে আসে। আসার পর থেকে তাকে টাকার জন্য নির্যাতন করতো। সাদিয়া যেন তার কোন আত্মীয়স্বজনদের সাথে কথা বলতে না পারে সেজন্য তার মোবাইলের সকল নাম্বার বøক করে দেওয়া হয়েছে এবং তাকে কোথাও যেতেও দিতো না।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, এঘটনায় গৃহবধূর স্বামী তাজুলকে আটক করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।

দুর্বার প্রগতি সংগঠনের যুগ পূর্তি উৎসবের লগো উন্মোচন করলেন মিরসরাইয়ের সাংসদ

মিরসরাই :: মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের এক যুগ পূর্তি উৎসবের লগো উন্মোচন করলেন মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সোমবার (৩১ অক্টোবর) লগো উন্মোচন শেষে তিনি যুগ পূর্তিতে দুর্বার’র সদস্যদের শুভেচ্ছা জানান এবং যুগ পূর্তি উৎসবের সফলতা কামনা করেন।

লগো উন্মোচনের সময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, মিরসরাই যুবলীগের সভাপতি মাঈনুর ইসলাম রানা ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, শান্তিনীড়’র সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, দুর্বার’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, অভিযান ক্লাবের কার্যকরি সদস্য মোহাম্মদ শওকত, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ , মধ্যম আমবাড়িয়া যু্ব সংঘের সভাপতি আলতাফ হোসেন, সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম ও দুর্বার’র অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য যে, ২০২৩ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী দুর্বার’র একযুগ পূর্তি উৎসব বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে গ্রাম বাংলা চিরায়ত ঐতিহ্যের মিশেলে গান, নাচ, আবৃত্তি, অভিনয়, পালাগান, বাউল গান, খেলাধূলা, কৃষক সংবর্ধনা, চিত্রকর্ম প্রতিযোগিতা, বর্ণাঢ়্য র্যালি, কথামালা, স্মৃতিচারণ, তাবু জলসা সহ নানা নান্দনিক অনুষঙ্গে সাজানো হবে দুর্বার’র যুগ পূর্তির উৎসব।

মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা

মিরসরাই :: মিরসরাইয়ের ৬ নং ইছাখালী ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটির আহবায়ক মনোনীত করা হয় এরাদুল হক ভূঁইয়াকে। জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব দেলোয়ার হোসেন সাক্ষরিত কমিটির অন্যান্যরা হলো সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রুম্মান, যুগ্ম আহবায়ক দিদারুল আলম মিয়াজী, ফয়েজুল ইসলাম, মান্নান খান সুমন, ইমাম উদ্দিন, এনায়েত হোসেন, মাইনুল হাসান, সাইফুল ইসলাম, সদস্য সচিব তোহিদুল ইসলাম হৃদয়, সদস্য মমতাজ উদ্দিন, মাইনুল ইসলাম, শেখ বাহার, সৈয়দ নুর, নাসির উদ্দিন, আশরাফুল ইসলাম পাবেল, হাসান উদ্দিন, জামাল উদ্দিন, শেখ সাদী, আলতাফ হোসেন, মেজবাহ।
আহবায়ক এরাদুল হক ভূঁইয়া বলেন, আমাকে ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মনোনীত করায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার উপর অর্পিত দায়িত্ব যেন সুন্দরভাবে পালন করতে পারি সেজন্য সকল যুবদল নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি। আমি যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যেতে চাই ইনশাল্লাহ। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।





ছবি গ্যালারী এর আরও খবর

আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা
আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি
এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয় এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয়
সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা
কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক  রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
গণ-অভ্যুত্থনের পর আমি রাঙামাটি জেলাবাসির জন্য দল-মত নির্বিশেষে কাজ করেছি : জুঁই চাকমা গণ-অভ্যুত্থনের পর আমি রাঙামাটি জেলাবাসির জন্য দল-মত নির্বিশেষে কাজ করেছি : জুঁই চাকমা
ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে : জুঁই চাকমা ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে : জুঁই চাকমা
প্রগতিশীল ও নারীর স্বাধীনতার পক্ষে গণতন্ত্রে বিশ্বাসী তাদের জুঁই চাকমার পাশের দাাঁড়ানোর আহবান প্রগতিশীল ও নারীর স্বাধীনতার পক্ষে গণতন্ত্রে বিশ্বাসী তাদের জুঁই চাকমার পাশের দাাঁড়ানোর আহবান
আপনারা যোগ্য ও  ভালো মানুষকে ভোট দিবেন যাতে আপনাদের পরবর্তী আর পস্তাতে না হয় আপনারা যোগ্য ও ভালো মানুষকে ভোট দিবেন যাতে আপনাদের পরবর্তী আর পস্তাতে না হয়

আর্কাইভ