শিরোনাম:
●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে ●   সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা ●   সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা ●   জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   আমি প্রতিহিংসার রাজনীতি করিনা : জুঁই চাকমা ●   রাঙামাটি পৌর কর্তৃপক্ষ দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন : জুঁই চাকমা ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক
ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

Daily Sonar Bangla
রবিবার ● ২৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রোয়াংছড়ির দুর্গম এলাকায় ১ হাজার ২৪০টি পরিবারকে সোলার প্যানেল বিতরণ
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রোয়াংছড়ির দুর্গম এলাকায় ১ হাজার ২৪০টি পরিবারকে সোলার প্যানেল বিতরণ
৩৩৫ বার পঠিত
রবিবার ● ২৩ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোয়াংছড়ির দুর্গম এলাকায় ১ হাজার ২৪০টি পরিবারকে সোলার প্যানেল বিতরণ

ছবি : সংবাদ সংক্রান্ত রোয়াংছড়ি, বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষের মাঝে বিদ্যুত পৌছে দেয়ার অঙ্গিকার নিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে কেনো সরকার প্রধান এদেশের নাগরিকদের এতো সুযোগ সুবিধা করে দেননি। প্রধানমন্ত্রী পার্বত্য দুর্গম অঞ্চলের প্রতিটি পরিবারকে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুত পৌছেঁ দিচ্ছেন। তিনি বলেন, রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকায় ১ হাজার ২৪০টি পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হবে।
আজ বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যালেন স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের মাধ্যমে তারাছা ইউনিয়নে ১ হাজার ২৪০টি পরিবারকে সোলার প্যানেল প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, প্রতি উপকারভোগীকে সম্পূর্ণ বিনামূল্যে এক লক্ষ টাকার অধিক মূল্যের সোলার প্যানেল সিস্টেম দেওয়া হবে। শুধু তাই না সরঞ্জামগুলো স্থাপনের জন্য প্রত্যেক পরিবারকে নগদ ৬৫০ টাকা করে প্রদান করা হবে। তিনি বলেন, এই সোলার প্যানেল সঠিকভাবে ব্যবহার করলে অন্ততপক্ষে ২০ বছর পর্যন্ত প্রত্যেকটি পরিবার বিনামূল্যে বিদ্যুতের আলো পাবেন। প্রত্যেক উপকারভোগী পরিবারের পক্ষ থেকে একজনকে এর ব্যবহার বিধি জানার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। প্রত্যেকে এ প্রশিক্ষণ গ্রহণ করে আরও ৬৫০ টাকা করে পাবেন। মন্ত্রী বলেন, বিদ্যুতের জন্য প্রধানমন্ত্রী শুধু ফ্রি সোলার প্যানেলই দিচ্ছেন না তার সাথে টাকাও দিচ্ছেন। তিনি জনতার উদ্দেশে বলেন, কোনো সরকার কি এর আগে এভাবে ফ্রি মেশিনপত্রসহ নগদ টাকা দিয়েছে?
মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে গ্রীড লাইনের মাধ্যমে বিদ্যুত সুবিধা পৌঁছানো অত্যন্ত দুস্কর ও ব্যয়বহুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এই তিন জেলার প্রত্যন্ত দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ ও স্থাপন করে দেওয়া হবে। তিনি বলেন, পার্বত্য দুর্গম এলাকায় ১০ হাজার ৮৯০ টি পরিবারকে সোলার হোম সিস্টেম এবং ২ হাজার ৮১৪টি সোলার কমিউনিটি সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করছে সরকার।
পরে মন্ত্রী উপকারভোগীদের মাঝে বিদ্যুৎ সরঞ্জাম বিতরণ করেন এবং সেগুলো স্থাপনের জন্য প্রত্যেক উপকারভোগীকে ৬৫০ টাকা করে নগদ টাকা বিতরণ করেন।
এসময় পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুরুল আলম চৌধুরী, সদস্য-বাস্তবায়ন ও প্রকল্প পরিচালক মো. হারুন -অর-রশিদ, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম, জেলা পরিষদ সদস্য মো. মোজাম্মেল হক বাহাদুর, বাবু সিংঅং খুমী, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত ও উপজেলা নির্বাহী অফিসার মো. খোরশেদ আলম চৌধুরী।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
একটা  গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন
জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা
জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

আর্কাইভ